নিজস্ব প্রতিনিধি , কলকাতা - এক বছর আগের আর জি কর মেডিক্যাল কলেজ ঘটনার জেরে ফের চাঞ্চল্য। ওই মামলায় চার প্রতিবাদী চিকিৎসককে পুলিশের তরফে তলব করা হয়েছে। এর প্রতিবাদে পথে নামলেন চিকিৎসক মহলের একাংশ।
সূত্রের খবর, আর. জি.কর কাণ্ডের এক বছর পার। গত বছর ৯ আগস্ট আর.জি.কর.কাণ্ডকে কেন্দ্র করে দিকে দিকে বিক্ষোভ কর্মসূচি গড়ে উঠে। কিন্তু সেই বিক্ষোভে অংশ নেওয়ার জন্য আগেই ২ জন চিকিৎসককে বউবাজার থানায় তলব করেছিল পুলিশ। এবার আরও ২ জন অর্থাৎ মোট ৪ জন চিকিৎসককে নোটিশ পাঠিয়ে তলব করেছে পুলিশ। এই পদক্ষেপে ক্ষোভ ছড়িয়েছে চিকিৎসক মহলে।
এর প্রতিবাদে বুধবার মেডিক্যাল কলেজ থেকে বউবাজার থানার উদ্দেশ্যে মিছিল শুরু হয়। মিছিলে অংশগ্রহণকারীরা রীতিমতো পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। তাদের অভিযোগ, ' পুলিশ হেনস্থা ছাড়া আর কিছু করছে না। ন্যায় বিচার দাবিতে যারা আন্দোলনে নেমেছে যখন দেখছে কিছু হচ্ছে না তাই ভয় দেখিয়ে আন্দোলন থামানোর চেষ্টা করছে। কিন্তু ভয় দেখিয়ে এই আন্দোলন থামানো যাবে না।'
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
ডেলিভারি বা ভর্তুকি নিয়ে তৈরি হতে পারে জটিলতা
পরিযায়ী শ্রমিক পরিবারকে দেওয়া হবে গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড
নজরুল মঞ্চে বিশেষ আয়োজন করা হবে
কোনো খবর না পাওয়ায় উদ্বিগ্ন পরিবার
L&T-র হাত ধরে নিউটাউনে নতুন কর্মদিগন্ত
যিশু পাড়ায় এবার দশভুজার আরাধনা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের