নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কালীপুজোর রাতে নাবালিকা ছাত্রীর রহস্যমৃত্যুর পর চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরে। মৃতার সৎমা ও বাবার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠতেই মঙ্গলবার সকালে ফেটে পড়ে জনতা। বাড়ি থেকে বেরোতেই তাদের উপর চড়াও হয় উত্তেজিত প্রতিবেশীরা।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে আলিপুরের বিদ্যাসাগর কলোনি এলাকায়। সোমবার দুপুরে পঞ্চম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় নিজের বাড়ির আলমারির ভেতর থেকে। প্রথমে আত্মহত্যা হিসেবে দেখা হলেও, তদন্তে উঠে আসে পারিবারিক নির্যাতনের অভিযোগ। পুলিশ সূত্রে জানা যায়, মৃত নাবালিকা তার বাবা ও সৎ মায়ের সঙ্গে থাকতো। স্থানীয়দের দাবি, সৎমা নিয়মিতভাবে নাবালিকার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। মাঝরাতে মেয়েটিকে ঘর থেকে বের করে দিতেন, নানা অপমান করতেন।
এই ঘটনার পর থেকেই এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সকালে মৃতার বাবা - মা বাড়ি থেকে বেরোতেই উত্তেজিত জনতা তাদের উপর চড়াও হয়। সৎমাকে চুলের মুঠি ধরে মারধর করা হয়, নাক-মুখে চড়-ঘুষিও মারা হয়। মৃতার বাবাকেও জুতো দিয়ে পেটানো হয় বলে অভিযোগ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উত্তেজিত জনতার হাত থেকে কোনক্রমে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
স্থানীয়দের অভিযোগ, বাচ্চাটার ওপর নিয়মিত অত্যাচার করতো। আমরা নিজেরা সাক্ষী আছি। ওর সৎ মা রাত ১:৩০ - ২ টো নাগাদ পড়তে বসাতো না পারলে ওই রাতেরবেলা অন্ধকারের মধ্যে বাইরে বের করে দিত। পুজোর সময় ঘুরতে পর্যন্ত নিয়ে যায়নি। এদের অত্যাচারের জন্য ওর নিজের মাকেও শেষ হতে হয়েছে। আর এবার বাচ্চাটাও গেল। আর এই কারণেই জনগণ ক্ষেপে গেছে।
শুক্রবারের মধ্যে কমিশনের বিজ্ঞপ্তির ব্যাখ্যা দেওয়ার নির্দেশ হাইকোর্টের
সিগন্যাল বিভ্রাটের জেরে বন্ধ মেট্রো পরিষেবা
যদিও কি কারণে এই তল্লাশি অভিযান সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি
রাজ্যসভার সচিবকে চিঠি বিকাশরঞ্জন ভট্টাচার্যের
শুক্রবার ভোর থেকে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা
অভিযান ঘিরে বিক্ষোভে সামিল তৃণমূল কর্মী সমর্থকেরা
কমিশনের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেন শমীক ভট্টাচার্য
বৃহস্পতিবার ধৃত আইনজীবীকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়
আদালতের নির্দেশে খুশির হাওয়া তৃণমূলে
ভোটের মুখে বড় চাল বিজেপির
SIR এ ১৪২ ধারায় বিশেষ নির্দেশ সুপ্রিম কোর্টের
ভোটারদের নিরাপত্তায় জেলায় জেলায় টহলদারি পুলিশের
কমিশনের বক্তব্যে নতুন করে জল্পনা শুরু হয়েছে
রাজ্যবাসীর মঙ্গল কামনা মুখ্যমন্ত্রীর
ব্রাত্য বসুর মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বির্তক
যীশুর বার্তা ছড়াতে চাই দাবি পোপের
নাসার আর্তেমেসিস ২ চন্দ্র অভিযান শেষ হওয়ার পরেই ট্রাম্পের পোস্ট ব্যাপক আলোচনার...
অভিজ্ঞতাহীন একজনকে দায়িত্ব দেওয়ায় উঠছে একগুচ্ছ প্রশ্ন
চুক্তি নিয়ে যদিও শুরু থেকে কোনো মাথাব্যথা ছিল না মার্কিন প্রেসিডেন্টের
জরুরি অবস্থা জারি করা হয়েছে এলাকায়