নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বহুলচর্চিত দুর্নীতি মামলার তদন্ত শেষ হয়েছে বলে আলিপুর বিশেষ সিবিআই আদালতে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি জমা দেওয়া অতিরিক্ত চার্জশিটকে ফাইনাল চার্জশিট হিসেবে গ্রহণ করার আবেদন জানিয়েছে সিবিআই। আদালত ১৬ ডিসেম্বর অভিযুক্ত আখতার আলিকে সমন পাঠানোর নির্দেশ দিয়েছে।
বুধবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আর জি কর দুর্নীতি মামলার শুনানিতে সিবিআই একাধিক গুরুত্বপূর্ণ নথি জমা দেয়। সিবিআইয়ের পক্ষে আইনজীবী জানান, এই মামলায় আগেই একটি চার্জশিট গ্রহণ করে বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। ফলে নতুন সাপ্লিমেন্টরি চার্জশিটে একই আইপি সি ধারাগুলি থাকায় তা গ্রহণে কোনও আইনি বাধা নেই।
সিবিআইয়ের দ্বিতীয় চার্জশিটে নাম রয়েছে হাসপাতালের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ ও আর এক অভিযুক্ত আখতার আলির। তদন্তকারীদের দাবি, শুধু সন্দীপ ঘোষ নন, দীর্ঘ ১২ বছর ধরে আখতার আলিও দুর্নীতির কাজে যুক্ত ছিলেন। তাই দুজনের বিরুদ্ধেই ফৌজদারি প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার অনুরোধ জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
এদিনের শুনানিতে আদালত আখতার আলিকে ১৬ ডিসেম্বর হাজিরার নির্দেশ দিয়েছে। তদন্ত শেষ হওয়ার আনুষ্ঠানিক ঘোষণার পর এখন কারও ভূমিকা, দুর্নীতির নেটওয়ার্ক ও আর্থিক লেনদেনের পরিমাণ নিয়ে বিচারপর্বের দিকেই নজর।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের