নিজস্ব প্রতিনিধি , সিডনি - একটি অনবদ্য ক্যাচের শাস্তি যে এতবড় হবে ভাবতে পারেননি কেউই। আলেক্স ক্যারির ক্যাচ ধরার পর পাঁজরে গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হন শ্রেয়স আইয়ার। মনে করা হয়েছিল , তিন সপ্তাহের মধ্যেই ফিরতে পারবেন মাঠে তবে এখনের পরিস্থিতি ভীষণই ভয়ানক। খুব শীঘ্রই সিডনি পাড়ি দিচ্ছেন ভারতীয় ক্রিকেটারের বাবা মা।
শ্রেয়সের শারীরিক পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে ভারতীয় ক্রিকেটারকে।গত ৪৮ ঘণ্টায় পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়নি। আরও দু’দিন তাঁকে আইসিইউতেই পর্যবেক্ষণে রাখা হবে। অভ্যন্তরীন রক্তক্ষরণের জন্য যাতে শরীরে সংক্রমণ ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করার চেষ্টা করছেন চিকিৎসকেরা। এই কঠিন সময় তার পাশে থাকতে চাইছেন বাবা মা। বাবা সন্তোষ আইয়ার সহ মা রোহিনী আইয়ার জরুরি ভিসার আবেদন করেছেন।
বিসিসিআইয়ের এক কর্তা বলেছেন, ওনাদের যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়ায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। বাবা-মা দু’জনেই যেতে পারবেন কিনা, এখনও নিশ্চিত নয়। তবে হাসপাতালে শ্রেয়সের কাছে পরিবারের কারও এক জনের থাকা প্রয়োজন। রবিবারই শ্রেয়সের বোনের সিডনি যাওয়ার কথা ছিল। কাগজপত্রের কাজও সম্পূর্ণ হয়ে গিয়েছিল। কিন্তু বাবা-মায়ের একজন তাঁর সঙ্গে যাবেন। তাই শ্রেয়সের বোন রবিবার যেতে পারেননি।"
বিসিসিআইয়ের এক মেডিকেল টিম একটি বিবৃতিতে জানিয়েছে , "শ্রেয়সের চোটের জায়গার স্ক্যান করানো হয়েছে। ওর প্লীহায় ক্ষত দেখা গিয়েছে। শ্রেয়সের পরিস্থিতি স্থিতিশীল। উন্নতিও হয়েছে কিছুটা। তবে চিকিৎসারত অবস্থাতেই থাকবেন এখন। সিডনি ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের যোগাযোগ রাখা হচ্ছে। তাদের পরামর্শ নেওয়া হচ্ছে। ভারতীয় দলের চিকিৎসক শ্রেয়সের সঙ্গেই রয়েছেন। তিনি নির্দিষ্ট সময় অন্তর সবটা জানাচ্ছেন"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের