নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পাখির চোখ ২০২৬ সালের বিধানসভা নির্বাচন। আর তার আগে সংগঠন চাঙ্গা করার কাজে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস। বর্ষশেষের ব্যস্ততার মাঝেও দলীয় নেতা-কর্মীদের স্পষ্ট বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসংযোগ জোর দেওয়ার স্পষ্ট নির্দেশ দিলেন অভিষেক।
শুক্রবার প্রায় পাঁচ হাজার দলীয় নেতা-কর্মীকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক থেকেই আগামী বিধানসভা ভোটের রণকৌশলের রূপরেখা তুলে ধরেন তিনি। অভিষেকের স্পষ্ট নির্দেশ, মানুষের সঙ্গে কথা বলার সময় রাজনৈতিক বিভাজন ভুলে যেতে হবে। তার কথায়, 'মানুষের সঙ্গে কথা বলার সময় কোনও ঔদ্ধত্য নয়। মানুষের ব্যবহারই মানুষের পরিচয়। আপনার ব্যবহারে যেন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামকে দেখতে পায়।'
অভিষেকের বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত ‘উন্নয়নের পাঁচালির' সঙ্গে সমান্তরালভাবে চলবে তার নতুন কর্মসূচি ‘উন্নয়নের সংলাপ’। এই দুই কর্মসূচির মাধ্যমে রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলি সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়াই লক্ষ্য। বিজেপি যেন রাজ্যের কোনো অগ্রগতিকে রুখতে না পারে স্পষ্ট বার্তা অভিষেকের।
SIR প্রসঙ্গেও বৈঠকে গুরুত্বপূর্ণ বার্তা দেন অভিষেক। তিনি জানান, আগামী দেড় থেকে দুই মাস একদিকে SIR -এর কাজ চলবে, অন্যদিকে জেলা ভিত্তিক কো-অর্ডিনেটররা মাঠের বাস্তব পরিস্থিতির উপর নজর রাখবেন। জেলা সভাপতি ও চেয়ারম্যানরা নিজেদের মতো কাজ করলেও সমগ্র জনসংযোগের কার্যকারিতা পর্যবেক্ষণ করবেন জেলা কো-অর্ডিনেটররা।
ভোটের দুদিন আগে বাইক চলাচলে নিয়ন্ত্রণ
বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে
ঘটনাস্থলে দমকলের ৩ টি ইঞ্জিন
আগামী ২২ এপ্রিল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে
আগামী ২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ
মোদিকে পাল্টা কটাক্ষ মদনের
মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
ট্রাইবুন্যালের ভূমিকা খতিয়ে দেখতে সক্রিয় শীর্ষ আদালত
মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
বুধবার মামলার শুনানির সম্ভাবনা রয়েছে
শান্তিপূর্ণ নির্বাচনে তৎপর প্রশাসন
সোমবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে
সোমবারের মধ্যে আদালতে পেশ করার নির্দেশ
দ্বিতীয় দফার ভোটে প্রচারের ময়দানে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়
সম্পূর্ণ বিষয়টি শুভেন্দু অধিকারীর চাল বলে অভিযোগ পুলিশ কর্তার পুত্রের
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন