নিজস্ব প্রতিনিধি , কলকাতা - শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে কলকাতা সফরে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখান থেকেই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে যান তিনি। তবে তার এই সাক্ষাতের কারণ নিয়ে নানা আলোচনা শুরু হয়। পরে সমাজমাধ্যমে অমিত শাহ নিজেই সেই রহস্যের পর্দা সরান। এরপর আবেগপ্রবণ বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করেন প্রসেনজিৎ।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি ‘উৎসব’ এ সোমবার বিকেলে পৌঁছন অমিত শাহ। তার সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারী, নিশীথ প্রামাণিক, লকেট চট্টোপাধ্যায়। প্রথমে মনে করা হয়েছিল এটি শুধুই সৌজন্য সাক্ষাৎ। পরে স্বরাষ্ট্রমন্ত্রীর পোস্টে জানা যায়, কেন্দ্রীয় সরকারের ১২ বছরের জনসংযোগ অভিযানের বিভিন্ন দিক নিয়ে অভিনেতার সঙ্গে আলোচনা হয়েছে।

প্রসঙ্গত, স্বরাষ্ট্রমন্ত্রীর সেই পোস্ট নিজের সমাজমাধ্যমে পোস্ট করেন প্রসেনজিৎ। তিনি জানান, নিজের বাড়িতে অমিত শাহকে স্বাগত জানাতে পেরে গর্বিত। উপহার হিসেবে পাওয়া বইয়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি এই সাক্ষাৎকার তার জীবনের স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে বলেও উল্লেখ করেন প্রসেনজিৎ।

এর আগেও বিজেপির একাধিক নেতা প্রসেনজিতের বাড়িতে গেছেন। পদ্মশ্রী সম্মান পাওয়ার পর রাজনৈতিক মহলের সঙ্গে তার যোগাযোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। সেই সূত্রে রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে নানা জল্পনা ছড়ায়। তবে অভিনেতা আর বিজেপি নেতৃত্ব বারবার জানিয়েছেন, এসব সাক্ষাৎকার কেবল সৌজন্য বিনিময়ের অংশ।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
রামদেবের কটাক্ষের পাল্টা জবাব কঙ্গনার, ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্যে ক্ষুব্ধ অভিনেত্রী
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের