নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা ভোটে ভরাডুবির পর থেকেই তৃণমূল কংগ্রেসে অস্বস্তি বাড়ছিল। এবার সেই অস্বস্তি যেন প্রকাশ্য বিদ্রোহের রূপ নিল। সই জালিয়াতি বিতর্কের আবহে দুই বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কারের সিদ্ধান্তের পর দলীয় অন্দরের সংঘাত আরও প্রকট হয়ে উঠেছে। আর এই পরিস্থিতির মধ্যেই ফেসবুক লাইভে বিস্ফোরক বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সই জাল কাণ্ডে তদন্ত যত এগোচ্ছে, ততই বাড়ছে তৃণমূলের অস্বস্তি। এই আবহেই দলবিরোধী কার্যকলাপের অভিযোগে উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে বহিষ্কার করে তৃণমূল কংগ্রেস। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে দল শৃঙ্খলার বার্তা দিতে চাইলেও বিতর্ক আরও তীব্র হয়ে উঠেছে।
দুই বিধায়কের বহিষ্কারের পর থেকেই প্রকাশ্যে আসতে শুরু করেছে দলীয় অন্দরের ক্ষোভ এবং পাল্টা অভিযোগ। ঠিক সেই সময়েই সামাজিক মাধ্যমে লাইভে এসে দলের অবস্থান স্পষ্ট করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি তৃণমূল ভাঙার চেষ্টা করছে বলে অভিযোগ তুলে তিনি কর্মী-সমর্থকদের সতর্ক থাকার বার্তা দেন। লাইভে মমতা বলেন, ' দল ভাঙার খেলা খেলছে বিজেপি। কিন্তু জেনে রাখুন এই খেলায় আপনদের থেকেও বড় খেলোয়াড় আমি।'
নাম না করেই দলের বহিষ্কৃত নেতা ঋতব্রতকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' সিপিএম করত। আমাদের ভুল হয়েছে তাকে টিকিট দেওয়া। পায়ে এসে পড়েছিল। সেদিন সিপিএম ঠিক করেছিল। অত্যন্ত এই একটি ক্ষেত্রে আমি তাদের প্রশংসা করি। তা সত্ত্বেও আমরা তাকে দুবার সাংসদ করেছি। অন্য লোকের টিকিট কেটে তাকে হাওড়ায় দাঁড় করানো হয়েছে। এরা যে বিশ্বাসঘাতকতা করেছে, সেজন্য ক্ষমা করিনি।'
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের