নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিরোধী দলনেতার পদ নিয়ে কালীঘাট তৃণমূল বনাম আসল তৃণমূলের সংঘাত এবার আরও জটিল মোড় নিল। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বড় ধাক্কা খেল কালীঘাট তৃণমূল। আপাতত বিধানসভার স্পিকারের সিদ্ধান্তেই সিলমোহর রেখে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই বিরোধী দলনেতার পদে বহাল রাখল আদালত। তবে এই সিদ্ধান্ত যে চূড়ান্ত নয়, তাও স্পষ্ট করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। ফলে আগামী ২ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠল রাজ্য রাজনীতিতে।
সরকার গঠনের পর থেকেই বিরোধী দলনেতার পদ নিয়ে শুরু হয়েছিল কালীঘাট তৃণমূল ও আসল তৃণমূলের টানাপোড়েন। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম বিরোধী দলনেতা হিসেবে অনুমোদন করার পরই বিষয়টি গড়ায় আদালতে। স্পিকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন কালীঘাট তৃণমূলের মনোনীত বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। মামলার শুনানিতে স্পিকার ও ঋতব্রত শিবিরের অবস্থান নিয়েও একাধিক প্রশ্ন উঠেছিল।
বিশেষ করে, তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পরেও কেন ঋতব্রতদের দাবিকে গুরুত্ব দেওয়া হল এবং কেন কালীঘাট তৃণমূলের চিঠির পরিবর্তে ঋতব্রতদের চিঠির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হল সেই প্রশ্নও সামনে আসে। মঙ্গলবার বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে মামলাটি উঠলে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, এই পর্যায়ে তারা স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না। ফলে আপাতত বিরোধী দলনেতার আসনে থাকছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ই। তবে এখানেই শেষ নয়। ডিভিশন বেঞ্চ মামলাটি সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠানোর পাশাপাশি নির্দেশ দিয়েছে, আগামী ২ মাসের মধ্যে মূল মামলার নিষ্পত্তি করতে হবে।
৮০ হাজার টাকা হাতানোর অভিযোগ, পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারক
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের