নিজস্ব প্রতিনিধি , নদীয়া - আনন্দ অনুষ্ঠানের মাঝেই হঠাৎ বিরাট বিপত্তি। গরম খিচুড়ির কড়াই উল্টে শান্তিপুরে আহত হল এক শিশুসহ একাধিক। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে জড়ো হয় উপস্থিত থাকা ব্যক্তিরা। হাসপাতালে চিকিৎসাধীন আহতরা। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
সূত্রের খবর , ঘটনাটি নদীয়া শান্তিপুর থানার অন্তর্গত বাহাদুরপুর ফরেস্টের বনবিবি তলার। প্রতিবছর বসন্ত উৎসবকে কেন্দ্র করে বনবিবি তলায় প্রচুর মানুষের সমাগম ঘটে। অনেকে ভক্তি সহকারে পুজো দেন। সেখানে ভোগের আয়োজন করা হয়। জায়গায় জায়গায় খিচুড়ি রান্না করে প্রসাদ বিতরণ চলে। ঠিক তেমনই একটি জায়গায় খিচুড়ি রান্না হচ্ছিল। তখনই বড় কড়াই উল্টে বিপত্তি।

খিচুড়ি রান্না করার সময় বড় কড়াই হঠাৎ উল্টে যায়। পাশে থাকা একাধিক ব্যক্তির গায়ে পড়ে যায় সেই গরম খিচুড়ি। গরম খিচুড়ি পরে গুরুতর জখম হয় এক শিশু। যার বয়স ২ বছর ৭ মাস। তড়িঘড়ি তাদের উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একজনের পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাকে অন্য হাসপাতাল স্থানান্তরিত করা হয়। আহত শিশুর পরিবার ভীষণই চিন্তিত। শরীরের একাধিক জায়গা পুড়ে গেছে তার। বর্তমানে হাসপাতালে স্যালাইন চলছে তার।

আহত শিশুর মা জানিয়েছেন , "আমি খিচুড়ি দিচ্ছিলাম সবাইকে। সেখানে আরও কড়াই বসানো ছিল। হঠাৎ একটা কড়াই উল্টে যায়। তখন সকলের চিৎকার শুনে আমি ওখানে ছুটে যাই। বাকি কজনের লেগেছে আমি বলতে পারব না। আমি আমার বাচাকে নিয়ে ছুটে হাসপাতালে চলে এসেছি।"
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের