নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মুর্শিদাবাদের জাফরাবাদে হরগোবিন্দ দাস ও চন্দন দাস হত্যাকাণ্ডের মামলায় ১৩ জন দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে জঙ্গিপুর মহকুমা আদালত। এই রায়কে ঘিরে রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে রাজ্যজুড়ে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রকাশ্যে জানালেন, এই রায়ে তিনি সন্তুষ্ট নন।
সোমবার জাফরাবাদে হরগোবিন্দ দাস ও চন্দন দাসের খুনের ঘটনায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করে আদালত। মঙ্গলবার জঙ্গিপুর মহকুমা আদালতে সেই ১৩ জন দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। একইসঙ্গে, মৃতের পরিবারকে ১৫ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশও দেয় আদালত। আর এই নির্দেশের পরেই ক্ষোভ প্রকাশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী বলেন, 'আজকের রায়কে আমরা স্বাগত জানাতে পারছি না। পরিবারের পক্ষ থেকে ফাঁসির সাজা চাওয়া হয়েছে, সেই দাবির সঙ্গে আমরা সম্পূর্ণ সহমত।'
বিরোধী দলনেতার বক্তব্য, এই হত্যাকাণ্ড ছিল অত্যন্ত নৃশংস এবং পরিকল্পিত। তিনি দাবি করেন, 'মৌলবাদীদের হাতে হিন্দু বাবা-ছেলেকে নির্মমভাবে খুন হতে হয়েছে। এই অপরাধের জন্য যাবজ্জীবন নয়, ফাঁসির সাজাই উপযুক্ত ছিল।' শুভেন্দু আরও জানান, এই রায় দৃষ্টান্তমূলক নয় এবং সমাজে অপরাধ দমনের ক্ষেত্রে যথেষ্ট কঠোর বার্তা দেয় না। সেই কারণেই তিনি এই রায়কে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
শুভেন্দু অধিকারী আরও বলেন, 'ঘরে ঢুকে জঙ্গিদের মতন অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছে। এদের শাস্তির দিকে গোটা রাজ্য তাকিয়ে ছিল। কিন্তু এদের কেন ফাঁসি হল না তার জবাব মমতাকে দিতে হবে। মমতা পুলিশ সিট গঠন করে ঘটনার তদন্ত করছিল। রায়ের বিরোধিতা করে পরিবার হাইকোর্টে যাবে। আমরা সবরকম ভাবে আইনি সহায়তা করবো।'
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের