নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যুবভারতী ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির সঙ্গেই ছিলেন তার দুই সতীর্থ রদ্রিগো ডে পল সহ লুইস সুয়ারেজ। যুবভারতীতে ঢোকার পর মেসির টিকিও খুঁজে পাননি সমর্থকরা। মাইকে করে চিৎকার করছিলেন শতদ্রু দত্ত। গতকাল থেকে এখনও অবধি লণ্ডভণ্ড যুবভারতী। সমর্থকদের বিক্ষোভের পর গ্রেফতার করা হয় শতদ্রু দত্তকে। তবে ভুলের শেষ নেই আয়োজকদের। যুবভারতীতে বিশ্বমানের উরুগুয়েন স্ট্রাইকার লুইস সুয়ারেজকেও পরিচয় দিল না শতদ্রু দত্ত।
মেসির ছত্রছায়ায় ঢাকা পড়ার মত খেলোয়াড় নয় সুয়ারেজ। মেসি ছাড়া তিনি কলকাতায় এলে যে জনজোয়ার কম থাকত বিষয়টা তেমন একেবারেই নয়। কলকাতা সহ বিশ্বজুড়ে সুয়ারেজের অনুরাগী সংখ্যা প্রচুর। একসঙ্গে বার্সেলোনার হয়ে সারা বিশ্ব কাঁপিয়েছেন। এমনকি মেসির প্রতি ভালোবাসা তার অগাধ। একইসঙ্গে অবসর নেবেন বলেও জানিয়েছেন। সেই লুইস সুয়ারেজকে স্বীকৃতি দিল না শতদ্রু।
প্রাইম বার্সেলোনা গড়ে তোলার অন্যতম কারিগর সুয়ারেজ। বিশ্ব তথা উরুগুয়ের অন্যতম সেরা স্ট্রাইকার। বলের গন্ধ পেয়ে সঠিক জায়গায় কিভাবে পৌঁছাতে হয় খুব ভালোভাবেই জানেন। সার্জিও রামোস , পেপের মত ডিফেন্ডাররা তার জন্য পরিকল্পনা করতেন। লিভারপুল , আজাক্স , অ্যাটলেতিকো মাদ্রিদের মত দলে নিজের জাত চিনিয়েছেন। বিশেষ করে লিভারপুলে তার প্রাইম টাইমের জুরি মেলা ভার।
যেই কলকাতাবাসীরা শুধু মেসি নয় সুয়ারেজকেও পছন্দ করেন সেই তারকা আজ স্বীকৃতি পেলেন না ফুটবলের মক্কায়। মেসির পাশে শুধুই দাঁড়িয়ে রইলেন। দেখলেন কিভাবে তাকে বঞ্চনা করা হল। দেখলেন আয়োজকরা আমন্ত্রণ জানিয়েও ঠিক কতটা ব্যর্থ। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকারকে রীতিমত অপমান করা হল কলকাতায়। ঘটনায় আয়োজকদের ফের তুলোধোনা করছেন সমর্থকরা। তবে যারা ফুটবল ভালোবাসেন , যারা ফুটবল দেখেন , যারা বার্সেলোনার প্রকৃত সমর্থক তারাই জানেন লুইস সুয়ারেজ নামটার ভার ঠিক কতটা।
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা