নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বাইশ গজ ছাড়াও নিজের পোশাকের জেরে লোকের মুখে মুখে ঘুরছে হার্দিক পান্ডিয়ার নাম। জামা প্যান্ট , জুতো , সানগ্লাস থেকে শুরু করে ঘড়ি সবকিছুই যেন নজরকাড়া। দামি দামি পোশাক পরা যেন তার অভ্যাস। যদি ঘড়ির কথায় আসা হয় তবে তো আকাশছোঁয়া দাম দিয়ে সময় নির্ধারণ করেন হার্দিক। এবার সেই ঘড়ি নিয়েই তাকে খোঁচা দিয়ে নিজের বর্তমান অবস্থা ব্যক্ত করলেন স্পিনার বরুণ চক্রবর্তী।
গত মাসে এশিয়া কাপের সময় ২০ কোটি টাকার ঘড়ি পরেছিলেন হার্দিক। সেই ঘড়ি ছিল খবরের শিরোনামে। বরুণের মতে , সামর্থ্য থাকলেও টাকা দিয়ে মানুষকে সাহায্য করা উচিত। অযথা বিলাসবহুল জীবনযাপন করা উচিত নয়। বরুণ বলেছেন , "আমি অভাব দেখেছি। ফিক্সড ডিপোজিট ছাড়া আমি কোথাও টাকা জমাতে পারিনি। আমার মানসিকতা এখনও মধ্যবিত্ত। আমি জানি, অর্থের ক্ষমতা অনেক বেশি। তাই সেই অর্থ বুঝে খরচ করা উচিত।"
বরুণ আরও বলেছেন , "আমার মনে হয়, টাকা দিয়ে নিজের জীবন না বদলে অন্যের জীবন বদলানো যায়। তাতে টাকার সঠিক ব্যবহার হয়। তাই ৩০ বা ৪০ লক্ষ টাকার ঘড়ি কিনতে আমার অপরাধ বোধ হয়। সেই টাকা দিয়ে কারও দুই বা তিন পুরুষের অর্থের সমস্যা মেটানো যায়। একবার পছন্দ হয়েছিল বলে তিন লক্ষ টাকার ঘড়ি কিনি। তবে পরতে পারি না। আলমারিতে রাখা। আসলে আমি যাদের সঙ্গে বড় হয়েছি তাদের মধ্যে অনেকে খাবার ডেলিভারি দেয়। অনেকে অন্য ছোট কাজ করে। তারা সকলেই আমার বন্ধু। সেই বন্ধুদের সামনে দামি ঘড়ি পরলে মনে হবে, ওদের অসম্মান করছি। আমি পরতেই পারব না।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের