নিজস্ব প্রতিনিধি , পার্থ - ২০২৭ বিশ্বকাপে রোহিত শর্মা বিরাট কোহলির খেলা নিয়ে চর্চা তুঙ্গে। দুই তারকার অনুরাগীরা সংখ্যা প্রচুর। ভারতীয় ক্রিকেটের প্রতি তাদের অবদান অনস্বীকার্য। তাই এই জল্পনা মেনে নিতে নারাজ ভারতীয় সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বিশেষজ্ঞরা। সব ট্রফি জিতে নিলেও ওয়ান ডে বিশ্বকাপের আক্ষেপ মেটেনি এখনও। সেই স্বাদ মেটাতে মরিয়া হয়ে উঠেছেন রোহিত। খুদে ভক্তের প্রশ্নে উত্তর দিয়ে বুঝিয়ে দিলেন তিনি ২০২৭ বিশ্বকাপ খেলতে চান।
বেশ কয়েকজন খুদে ভক্তের সঙ্গে কথা বলেছেন রোহিত শর্মা। যেই ভিডিওগুলি ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে। ওই অংশে এক খুদে ভক্ত রোহিতকে প্রশ্ন করে, "পরের এক দিনের বিশ্বকাপ কবে হবে?" রোহিত বলেন, "২০২৭ সালে।" এর পর খুলে ভক্ত প্রশ্ন করে, "আপনি কি ওই বিশ্বকাপে খেলবেন?" রোহিত উত্তরে বলেছেন, "হ্যাঁ, আমি বিশ্বকাপ খেলতে চাই।" রোহিত এটুকু নিশ্চিতভাবেই বুঝিয়ে দিয়েছেন নিজে এই ফরম্যাট থেকে অবসর নিতে চাইছেন না রোহিত।
২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপের পর ২০ ওভারের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন রোহিত শর্মা। এরপর টেস্ট থেকেও জার্সি গুটিয়ে রেখেছেন হিটম্যান। আইসিসির সব ট্রফিই তিনি পেয়ে গেছেন। ২০২৩ বিশ্বকাপে কাছাকাছি গিয়েও অজিদের দাপটে হাতছাড়া হয়েছে স্বপ্নের বিশ্বকাপ। সেই স্বপ্ন পূরণের পথেই হাঁটছেন রোহিত শর্মা। ইতিমধ্যেই ২০ কেজি ওজন কমিয়ে জোরকদমে অনুশীলন শুরু করেছেন। ছক্কা হাঁকিয়ে গাড়ির কাঁচও ভেঙে ফেলেছেন তিনি। অস্ট্রেলিয়া সিরিজের পর ঘরোয়া ক্রিকেটেও মন দেবেন রোহিত কোহলি।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের