নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR এর নামে বৈধ ভোটারদের বাদ দেওয়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত বনগাঁ। সেই সভামঞ্চ থেকেই হেলিকপ্টার বিভ্রাটকে হাতিয়ার করে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সড়কপথে পৌঁছে তিনি অভিযোগ তুললেন ভোট শুরুর আগেই ষড়যন্ত্র শুরু করেছে গেরুয়া শিবির।
SIR আবহে মঙ্গলবার মতুয়াগড়ে সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে তার হেলিকপ্টারে করে সভায় পৌঁছানোর কথা থাকলেও পরে সমস্যার কারণে তা বাতিল হয়ে যায়। সড়কপথেই বনগাঁর ত্রিকোণ পার্কে সভায় উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই ঘটনাকে সাধারণ ত্রুটি হিসেবে না দেখে সরাসরি বিজেপির দিকে আঙুল তোলেন তিনি। সভামঞ্চ থেকে মমতা বলেন, ' ভোটই শুরু হয়নি, তার মধ্যেই ষড়যন্ত্র। আমি বিজেপিকে বারবার বলি আমার সঙ্গে খেলতে যেও না। খেলতে এলে আমি যে খেলাটা খেলব, ধরতেও পারবে না, ছুঁতেও পারবে না।'
হেলিকপ্টার বিভ্রাটের প্রসঙ্গে তিনি বলেন, ' গত ৭-৮ মাস আমার হেলিকপ্টার ব্যবহার করা হয় না। সকাল ১০ টা নাগাদ আমার কাছে খবর আসে হেলিকপ্টার উড়বে না। তাই রাস্তা দিয়েই আসতে হলো। এতে ভালোই হল আমি অনেক রাস্তা দিয়ে ঘুরে ঘুরে এলাম। আমার সঙ্গে সাধারণ মানুষের জনসংযোগও বাড়লো।'
সভামঞ্চ থেকে SIR কে ভোটার বাদ দেওয়ার চক্রান্ত বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ' বিজেপি টাকা দিক, লোকে ভোট দেবে না। মানুষ শান্তি চায়, গণতন্ত্রের নিরাপত্তা চায়, মা-বোনেদের সম্মান চায়। বিজেপি শুধু ভোটের সময় আসে, সারাবছর মানুষের চলবে কি করে? তৃণমূল সবসময় মানুষের পাশে থাকে।'
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের