নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - SIR এর নামে বৈধ ভোটাদের বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে এই অভিযোগ তুলে বনগাঁর ত্রিকোণ পার্কে জনসভা থেকে বিজেপিকে সরাসরি হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, 'আমাকে আঘাত করলে সারা ভারতবর্ষ হিলিয়ে দেব।' ২০২৬এর নির্বাচন পর দেশজুড়ে রাজনৈতিক লড়াইয়ে নামার বার্তাও দিলেন তিনি।
মঙ্গলবার বনগাঁর মঞ্চে চড়া সুরেই শুরু থেকে শেষ পর্যন্ত বিজেপিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, নির্বাচন এলেই তৃণমূলের নেতা-মন্ত্রীদের গ্রেফতারের খেলা শুরু হয় কেন্দ্রীয় এজেন্সির মাধ্যমে। মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, ' যদি অনুপ্রবেশ আটকাতেই SIR করা হয় তাহলে মধ্যপ্রদেশ, রাজস্থানে একই ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? বাংলার চার রাজ্যের সঙ্গে নির্বাচন হলেও কেন একমাত্র বাংলাতেই এই প্রক্রিয়া করা হচ্ছে।'
এদিন SIR নিয়ে সাধারণ মানুষের আতঙ্কের কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ' SIR এর চাপে ইতিমধ্যেই ৩৫-৩৬ জনের মৃত্যু হয়েছে, ১০ জন BLO গুরুতর অসুস্থ। কৃষ্ণনগরের রিঙ্কুর মৃত্যুর উদাহরণ তুলে মমতা বলেন, 'মৃত্যুর আগে চিঠি লিখে গিয়েছে, দায়িত্ব নির্বাচন কমিশনের। ইন্টারনেট নেই, হোয়াটসঅ্যাপ নেই, রামের জায়গায় শ্যাম চলে যাচ্ছে। ড্রাফ্ট লিস্ট বেরোলে বুঝতে পারবেন কী ঘটছে।'
বাংলা ও বাঙালির পরিচয়কে আক্রমণ করা হচ্ছে বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, 'বাংলাকে জব্দ করতে চাইছো? বাংলা ভাষাকে স্তব্ধ করতে চাইছো? আমার বাংলা ভালো থাকলে দেশ ভালো থাকবে। আমাকে আঘাত করলে তার পাল্টা প্রত্যাঘাতও কিন্তু সহ্য করতে হবে।'
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা