নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ভোট ঘোষণার আগে সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রের বাইক মিছিল। যেখানে বিজেপিকে তুলধনা করলেন বিধায়ক। তবে টিকিট পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে তার। আদৌ টিকিট পাবেন কিনা তা নিশ্চিত নয়। আবার অন্য কেন্দ্র থেকেও দাঁড় করানো হতে পারে তাকে। তবে সেসব মাথায় না নিয়ে বিরোধীদের কড়া হুশিয়ারি দিলেন অভিনেত্রী তিথা বিধায়ক।
সূত্রের খবর , সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বাইক মিছিল করলেন বিধায়ক লাভলি মৈত্র। লাঙলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর এলাকা থেকে শুরু হয় এই বাইক মিছিল। সেখান থেকে হরিনাভী, রাজপুর, সোনারপুর মোড়, ঘাসিয়াড়া, তেমাথা হয়ে মকরামপুর পর্যন্ত মিছিল। যেখানে তার সঙ্গে যোগদান করেছিলেন দলের কর্মী সমর্থকরা।
লাভলি মৈত্র বলেছেন , "আমরা এখন অপেক্ষা করছি কখন ভোট ঘোষণা হবে। আমাদের জয় শুধুই সময়ের অপেক্ষা। সোনারপুর দক্ষিণ বিধানসভায় এই মিছিল করে আজ আমরা বিজেপিকে শুধু একটা ট্রেলার দেখালাম। আসল ছবি তো এখনও বাকি আছে। SIR-এর নাম করে যেভাবে সাধারণ মানুষকে হয়রান করা হয়েছে, বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তার প্রতিবাদে বাংলার মানুষ এক হয়েছে। বাংলার মানুষ ওই সরকারকে চায়না। বিধানসভা ভোটেই বিজেপি তার জবাব পাবে। আমাদের এই লড়াই হবে গণতন্ত্র বাঁচানোর লড়াই।"
টিকিট পাওয়া নিয়ে বিধায়কের মন্তব্য , "প্রার্থী কে হবে, কোথায় হবে সেটা সম্পূর্ণ দলের সিদ্ধান্ত। এই বিষয়ে আমরা কেউ কথা বলি না। আমার যেটা কাজ সেটা আমি করছি। আগামী দিনেও করে যাব।"
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের