নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আর জি কর কাণ্ডের সাজাপ্রাপ্ত আসামি সঞ্জয় রায়ের ভাগ্নির রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য বাড়ল। মাত্র ১১ বছর বয়সে নাবালিকার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় এবার খুনের মামলা দায়ের হল তার সৎ মা- বাবার বিরুদ্ধে। অভিযোগ তুলেছেন মৃতার ঠাকুমা ও প্রতিবেশীরা।
সূত্রের খবর, আলিপুরের বিদ্যাসাগর কলোনিতে ঘরের আলমারি থেকে ওড়নার ফাঁসে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় এক নাবালিকার দেহ। মৃতার পরিচয় সামনে আসতেই আরও চাঞ্চল্য ছড়ায়। আর জি কর হাসপাতালের মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের ভাগ্নি। পুলিশ সূত্রে জানা যায়, ওই নাবালিকার ঠাকুমা প্রতিমা সিং আলিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিজের ছেলে ভোলা সিং ও পুত্রবধূ পূজা সিংয়ের বিরুদ্ধে।
মৃতার ঠাকুমার দাবি, নাতনিকে খুন করা হয়েছে। ঠাকুমার পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আলাদা ভাবে খুনের অভিযোগ দায়ের করেছেন অভিযুক্ত দুই জনের বিরুদ্ধে। তার অভিযোগ, নাতনি প্রায়ই তার কাছে এসে জানাতো সৎ মা - বাবা তার ওপর অত্যাচার করছে। কখনও বেল্ট দিয়ে, কখনও হাতে মারধর করা হতো তাকে। কালীপুজোর আগেও তাকে নৃশংসভাবে পেটানো হয়েছিল বলে অভিযোগ। ইতিমধ্যে আলিপুর থানায় খুনের মামলা রুজু করেছে মৃতার ঠাকুমা ও প্রতিবেশীরা।
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের