নিজস্ব প্রতিনিধি , মুম্বই - দু'জনেরই চোখ এখন ২০২৭ ক্রিকেট বিশ্বকাপ। ৫০ ওভারের খেলায় এখনই অন্তত পাঁচটি অবসর নেওয়ার কথা ভাবছেন না দুই তারকা। লক্ষ্য স্থির তাদের। ভাল প্রদর্শন করে একদিনের বিশ্বকাপের দলে জায়গা পাকা করা। গত সপ্তাহে আইসিসি ক্রমতালিকায় বিরাট ছিলেন ৪ নম্বরে, রোহিত ছিলেন দ্বিতীয় স্থানে। তবে সদ্য প্রকাশিত ক্রমতালিকায় উধাও তাদের নাম। যদিও কিছুক্ষণ বাদেই ফের নাম ফিরে আসে দু'জনের। হঠাৎ কেন হল এমন? কি আর নেপথ্যে? জানতে মুখিয়ে অনুরাগীরা।
বুধবারের প্রকাশিত ক্রমতালিকায় দু’জনেরই নাম ছিল না। তালিকায় ৭৮৪ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছেন শুভমন গিল।বাবর আজম গত সপ্তাহে ছিলেন তিনে। রোহিতের নাম না থাকায় তিনি দুইয়ে উঠে এসেছিলেন। রোহিত ফেরায় ফের তিন নম্বরে চলে গিয়েছেন।
দল, ব্যাটিং, বোলিং, অলরাউন্ডার , এই চার বিভাগে শেষবার ক্রমতালিকা আপডেট করা হয় গত ১৯শে আগষ্ট। যদিও ১ ঘণ্টা পর তারিখ দেখানো হয় ১০ই আগষ্ট। যদিও এই বিষয় নিয়ে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি আইসিসির তরফে।
কোনো ক্রিকেটার ৯-১২ মাস একদিনের ক্রিকেট না খেললে তাকে তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়। আবার টেস্টের ক্ষেত্রে এই সময় ১২-১৫ মাস। তবে রোহিত কোহলির ক্ষেত্রে আইসিসির এই নিয়ম প্রযোজ্য নয়। তাই রোহিত কোহলির ক্রমতালিকা থেকে আচমকা উধাও হওয়া নিয়ে জল্পনা দেখা দিয়েছে।
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের