নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আইপ্যাক কর্ণধারের বাড়ি ও অফিসে ইডি হানাকে ঘিরে কেন্দ্র–রাজ্য সংঘাত আরও তীব্র হল। এই ঘটনায় এবার শেক্সপিয়র সরণি থানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিআরপিএফ আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। অজ্ঞাতপরিচয় ইডি ও সিআরপিএফ অফিসারদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
এই FIR করার প্রক্রিয়া বেশ কিছুদিন ধরেই চলছিল, যদিও এখনও পর্যন্ত লালবাজারের তরফে সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি। মোট ২ টি FIR রুজু হয়েছে। প্রথমটি স্বতঃপ্রণোদিতভাবে দায়ের করেছেন কর্তব্যরত পুলিশ আধিকারিকরাই। সেই FIR এ অভিযোগ করা হয়েছে, শেক্সপিয়র সরণি থানাকে না জানিয়েই ইডি আধিকারিকরা তল্লাশি অভিযানে যান। পাশাপাশি, অভিযোগ, সংশ্লিষ্ট বাড়িতে অবৈধ অনুপ্রবেশ করা হয়।
FIR এ আরও অভিযোগ করা হয়, সকাল সাতটার পরে যখন কর্তব্যরত পুলিশকর্মীরা ওই বাড়িতে পৌঁছান তখন অজ্ঞাতপরিচয় সিআরপিএফ অফিসাররা তাদের কাজে বাধা দেন এবং গায়ে হাত দেন। পুলিশের দাবি, কর্তব্যরত পুলিশকর্মীদের উপর এই ধরনের আক্রমণ জামিন অযোগ্য অপরাধের আওতায় পড়ে। একই সঙ্গে হুমকি দেওয়ার অভিযোগও তোলা হয়েছে অজ্ঞাতপরিচয় ইডি আধিকারিকদের বিরুদ্ধে।
রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু
কলকাতা সহ একাধিক জেলায় বাড়ছে দুর্যোগের আশঙ্কা
সংসারের হাল ধরতে শুরু করবেন কাজও
বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ার সঙ্গে কর্মসংস্থান তৈরির বড় সুযোগ
মশার কামড় থেকে পড়ুয়াদের সুরক্ষায় স্বাস্থ্য দফতরের উদ্যোগ
ফুটপাথবাসীদের রাখি পরালেন অগ্নিমিত্রা
১লা আগস্ট থেকে কার্যকর হয়েছে
যান্ত্রিক ত্রুটির জন্য বন্ধ মেট্রো চলাচল
নিউ মার্কেটের আগুনে পুরসভার ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন
পুজোর আগে চিনির জোগানে চাপ, অনলাইন-অফলাইন বাজারে নির্দিষ্ট পরিমাণের বেশি কেনায় নিষেধাজ্ঞা
যাদবপুরের অশান্তির তদন্তে প্রথম বৈঠকে কমিশন
অভিষেকের অফিসে পুলিশ-পুরকর্মীদের ঘিরে উত্তেজনা
সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ভিডিও ঘিরে তৈরি হয় বিভ্রান্তি
পুজোর পর মামলার পরবর্তী শুনানি হবে
তল্লাশি চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের