নিজস্ব প্রতিনিধি , মুম্বই - আইনি বিপাকে বলিউড তারকা শাহরুখ খান ও দীপিকা পাডুকোন। তাদের বিরুদ্ধে অভিযোগ , তারা এমন একটি গাড়ির প্রচার করেছেন যাতে একাধিক প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছে। তাদের সঙ্গে অভিযোগে নাম জড়িয়েছে ওই গাড়ি প্রস্তুতকারক নামী সংস্থার ছয় আধিকারিকের। রাজস্থানের ভরতপুরে এক স্থানীয় বাসিন্দা দুই তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন।
সূত্রের খবর , ২০২২ সালের জুন মাসে ভরতপুরের বাসিন্দা কীর্তি সিংহ হরিয়ানার সোনিপত থেকে ২৩ লক্ষ ৯৭ হাজার ৩৫৩ টাকা দিয়ে ওই গাড়িটি কেনেন। মাত্র ৬-৭ মাস ব্যবহারের পরেই, একাধিক যান্ত্রিক ত্রুটি দেখা দিতে থাকে বলে তার অভিযোগ। দ্রুত গতিতে চালালে বিকট শব্দ সহ কম্পনের মতো সমস্যা হতে থাকে। প্রথমে তিনি এই ব্যাপারে ভরতপুরের সিজেএম কোর্ট নং ২-এ অভিযোগ করেন। কিন্তু আদালত মথুরা গেট থানাকে একাধিক ধারায় এফআইআরের নির্দেশ দেয়।
উল্লেখ্য , ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। গত বছর বিনোদনমূলক বিজ্ঞাপনের বিষয়ে সুপ্রিম কোর্ট একটি রায় দেয়। যেই রায় অনুসারে , কোনও নামী সংস্থার তৈরি কোনো জিনিসে ত্রুটি পাওয়া গেলে তার দায় নেবে সেই সংস্থা সহ তারকারা যারা এইসব জিনিসের প্রচার করছেন। এরই মধ্যে ওই গাড়ির প্রচারের মাধ্যম হিসেবে ছিলেন শাহরুখ দীপিকা। তাই দীপিকা শাহরুখের নাম জড়িয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও তারকাদের তরফে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি।
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের