নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সোনারপুরে শুল্ক আধিকারিককে মারধরের ঘটনায় নয়া মোড়। পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন হাইকোর্টের প্রধান বিচারপতি শুভ্রা ঘোষ। অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি এফআইআর দায়েরে পুলিশের আইনভঙ্গের প্রশ্ন তুলে কড়া ভাষায় তিরস্কার করলেন বিচারপতি।
গত মাসে গাড়িতে ধাক্কা লাগা নিয়ে সোনারপুরে এক শুল্ক আধিকারিক ও অটোচালকদের মধ্যে বচসা হয়। পরে ঘটনাটি সাময়িকভাবে মিটে গেলেও, কিছুক্ষণের মধ্যেই ৫০-৬০ জন দুষ্কৃতী আধিকারিকের আবাসনে হামলা চালায় বলে অভিযোগ। দরজা ভেঙে ঘরে ঢুকে বেধড়ক মারধর করা হয় তাকে। এমনকি আধিকারিকের স্ত্রীকেও হেনস্তা করা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাকে কল্যাণী এইমসে ভর্তি করা হয়।
সেই মামলার জল গড়ায় হাইকোর্টে। শুক্রবার মামলার শুনানির সময় বিচারপতি শুভ্রা ঘোষ প্রশ্ন তোলেন, 'অভিযোগ পেলেই কি এফআইআর দায়ের করতে হবে? সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কোনও প্রাথমিক অনুসন্ধান হয়েছিল?' তিনি আরও জানতে চান, CrPC-র ৩৫(৩) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট শুল্ক আধিকারিককে নোটিশ পাঠানো হয়েছিল কিনা। কিন্তু সরকারি আইনজীবী বিচারপতির একটিও প্রশ্নের সদুত্তর দিতে পারেননি।
এরপরেই বিচারপতি শুভ্রা ঘোষ পুলিশের পদক্ষেপে ক্ষোভ প্রকাশ করে জানান, অভিযোগ পাওয়ার পরও আইনি প্রক্রিয়া মানা হয়নি, যা প্রশাসনিকভাবে অগ্রহণযোগ্য। তিনি নির্দেশ দেন, ২০ নভেম্বর পর্যন্ত ওই শুল্ক আধিকারিকের বিরুদ্ধে এফআইআরের ভিত্তিতে কোনও কঠোর পদক্ষেপ নিতে পারবে না পুলিশ।
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের