নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একদিকে লক্ষ কন্ঠে গীতাপাঠকে কেন্দ্র করে যখন উত্তাল রাজ্য রাজনীতি। সেই আবহে সংবিধানের প্রতি জনসচেতনতা বাড়াতে এ বার শত কণ্ঠে সংবিধান পাঠের উদ্যোগ নিল প্রদেশ কংগ্রেস। আগামী ২০ ডিসেম্বর ধর্মতলায় আয়োজিত হবে এই বিশেষ পাঠ অনুষ্ঠান। সাংবিধানিক অধিকার ও মূল্যবোধ তুলে ধরতেই এই উদ্যোগ বলে দাবি কংগ্রেসের।
২০ ডিসেম্বর ধর্মতলার বুকে একাধিক কংগ্রেস কর্মী-সমর্থক, নেতা-নেত্রী এবং সাধারণ মানুষকে নিয়ে ‘শত কণ্ঠে সংবিধান পাঠ’ আয়োজনের প্রস্তুতি শুরু করতে চলেছে প্রদেশ কংগ্রেস। দেশের গণতান্ত্রিক পরিকাঠামো, সাংবিধানিক অধিকার এবং মৌলিক কর্তব্যকে স্মরণ করিয়ে দিতেই এই কর্মসূচি। কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, দেশজুড়ে নানান আইন সংশোধন, সামাজিক উত্তেজনা এবং নাগরিক অধিকার নিয়ে বিভ্রান্তির আবহে মানুষের কাছে সংবিধানের মূল চেতনা পৌঁছে দেওয়া জরুরি হয়ে উঠেছে। সেই কারণেই বৃহৎ জনসমাগমের মধ্যে একযোগে সংবিধান পাঠের সিদ্ধান্ত।
কংগ্রেসের এই নতুন কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে আলোড়ন পড়েছে। কংগ্রেসের এই কর্মসূচিকে কেন্দ্র করে কটাক্ষ করেছে বিজেপি। তাদের বক্তব্য, ' কংগ্রেস সংবিধানের ধারণাই ভুলে গিয়েছে। আজ সংবিধান পাঠ করে নিজেদের ব্যর্থতা ঢেকে রাখতে চাইছে।' বিজেপির মতে, কংগ্রেসের এই কর্মসূচির রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া আর কিছু নেই।
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের