নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - প্রথম দফার ভোটের দিনেই উত্তেজনায় ফুঁসছে ডোমকল। ভোট দিতে বাধার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় ভোটাররা। ভয় দেখানোর অভিযোগে কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস। নিরাপত্তা নিয়ে উঠছে বড় প্রশ্ন।
প্রথম দফা ভোটের শুরুতেই উত্তেজনার ছবি ধরা পড়ল ডোমকলে। অভিযোগ, ডোমকলের একাধিক এলাকায় ভোটারদের বুথে যেতে বাধা দেওয়া হচ্ছে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর কথাও জানিয়েছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, 'তৃণমূলের লোকজন ভয় দেখাচ্ছে। বন্দুক দেখিয়ে ভয় দেখানো হচ্ছে। কোথায় কেন্দ্রীয় বাহিনী? কেউ আসেনি।'
একজন পুলিশকর্মী এসে ভোটারদের বুথে যেতে বললেও, নিরাপত্তার নিশ্চয়তা না থাকায় কেউ এগোতে রাজি হননি। এমনকি হেল্পলাইনে ফোন করেও সাহায্য মেলেনি বলে দাবি উঠেছে। স্থানীয়দের অভিযোগের তির শাসকদলের দিকে তাদের দাবি, তৃণমূল কর্মীরাই ভয় দেখাচ্ছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল শিবির। এই ঘটনায় প্রথম দফা ভোটে শান্তিপূর্ণ পরিবেশ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
১১ টি আসনে জয়লাভে আত্মবিশ্বাসী অনুব্রত মন্ডল
পাল্টা হুঁশিয়ারি হুমায়ুন কবীরের
ভোটদান পর্ব থেকে বেরিয়ে বিজেপিকে তোপ গৌতম দেবের
সকাল থেকেই বুথে বুথে দেখা গিয়েছে ভোটারদের দীর্ঘ লাইন
জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী এই নেতা ভোট দিয়ে বেরিয়েই নির্বাচন পরিচালনা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন
কেন্দ্রীয় বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
সংঘর্ষের জেরে আহত হয়েছে দুপক্ষের ৪ জন
ওয়াকফ হিংসায় প্রাণ হারান হরগোবিন্দ দাস ও চন্দন দাস
ঘটনায় অভিযোগের তীর হুমায়ুন কবীরের দলের বিরুদ্ধে
শুভেন্দুর মুখে কমিশনের ভূয়সী প্রশংসা
ইভিএম বিভ্রাটে সাময়িক ভাবে স্থগিত ভোটদান পর্ব
নিজের বুথের প্রথম ভোটার হিসেবে ভোট দিলেন স্বপ্না বর্মন
সৌজন্যের নজির অসিত মজুমদারের
প্রস্তুতি শেষ পর্যায়ে নির্বাচন কমিশনের
বিষয়টি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন