নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্য রাজনীতির নজর এখন সোমবারের বাজেটে। বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশের আগে তৃণমূল কংগ্রেসের অন্দরে কী হবে বিরোধিতার কৌশল, তা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন তৃণমূল নেত্রী। দলীয় নেতাদের তিনি জানিয়ে দিয়েছেন, বাজেট না দেখে আগেভাগে বিরোধিতা নয়, আগে বাংলার প্রাপ্তি ও সরকারের পরিকল্পনা খতিয়ে দেখতে হবে। তারপরই রাজনৈতিক অবস্থান নেওয়া হবে।
সোমবার রাজ্য বিধানসভায় বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে। ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিয়েছিলেন, এই বাজেটে থাকবে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা ও নতুন উদ্যোগ। ফলে রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ মানুষেরও নজর এখন বাজেটের দিকেই। এই আবহেই রবিবার কালীঘাটে দলের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৈঠকে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, নতুন সরকারের প্রথম বাজেটকে অন্ধভাবে বিরোধিতা করা উচিত হবে না। বরং কেন্দ্রের কাছ থেকে রাজ্য কী সুবিধা পায়, বাংলার জন্য কী কী প্রকল্প বা বরাদ্দ থাকে এবং মানুষের স্বার্থে কী ঘোষণা করা হয়, সেগুলি আগে ভালোভাবে বিশ্লেষণ করতে হবে। তার পরেই দল আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে।
মমতা বন্দ্যোপাধ্যায় নেতাদের সতর্ক করে বলেছেন, প্রতিটি সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা যেতে পারে। তাই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তৃণমূলকে আরও সংযত, পরিমিত এবং বিষয়ভিত্তিক বিরোধিতার পথেই হাঁটতে হবে। রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে হলে প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নেওয়ার উপরই তিনি জোর দিয়েছেন বলে জানা গেছে।
UDISE+ রিপোর্টে শিক্ষা ব্যবস্থার চাঞ্চল্যকর ছবি, সমস্যা মেটানোর আশ্বাস শিক্ষামন্ত্রীর
২৪ সদস্যের কমিটিতে একাধিক সংগঠনের প্রতিনিধি
রাখির আগেই রক্তাক্ত ভাই-বোনের সম্পর্ক, পরপর দুই বাড়িতে গুলি চালিয়ে ২ দিদিকে খুনের অভিযোগ
রবীন্দ্রগ্রন্থ ঘিরে বিতর্ক, নিয়ম সবার জন্য সমান বলে দাবি মন্ত্রীর
দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল
জল খাওয়ানোর অছিলায় শিশুকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ
আয়কর হানায় উদ্ধার জাল শংসাপত্র, বড় চক্রের সন্দেহ পুলিশের
দোলাচলে ২০ NCPI সাংসদের পদ, সুপ্রিম নোটিসের পর স্পিকারের জবাব তলব
গরিব পরিবারের পরিস্থিতি নিয়ে প্রশ্ন, রাজনৈতিক স্বার্থেই এতদিন দখলমুক্ত হয়নি ফুটপাথ, দাবি পঞ্চায়েতমন্ত্রীর
দুর্ঘটনার পর ভিআইপি রোড অবরোধ
রাহুল গান্ধী, তৃণমূলের সাংসদদের অযোগ্যতা মামলা, ঝাড়খণ্ডের আন্দোলন সহ উত্তরপ্রদেশের ভোট নিয়েও মুখ খুললেন দিলীপ
পুলিশের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের ভয় দেখানোর অভিযোগ মমতার
নতুন অন্তর্বর্তী আবেদন শুনানি না হওয়া পর্যন্ত আগের চাকরি চালিয়ে যেতে পারবেন
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, কলকাতায় ফেরার অপেক্ষায় বর্ষীয়ান নেতা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের