নিজস্ব প্রতিনিধি , কলকাতা - SIR কার্যক্রম শুরু হতেই মঙ্গলবার সারাদেশের নজর বাংলা-উপর। বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম পৌঁছে দিতে শুরু করলেন বুথ লেভেল অফিসাররা। সেই আবহেই SIR বিরোধী মিছিলের নেতৃত্বে পথে নামলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মিছিল শেষে কেন্দ্রের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ড. বি.আর. আম্বেদকরের মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে মিছিলের শুরু করেন। মিছিলের সূচনাতেই মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন সামনের সারিতে থাকবে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা। তারপর দলের সমস্ত নেতৃত্বরা। মুখ্যমন্ত্রী হাতে সংবিধানের প্রতিলিপি নিয়ে শামিল হন মিছিলে। রেড রোড ধরে মিছিল রানি রাসমণি অ্যাভিনিউ, ডোরিনা ক্রসিং ও সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে পৌঁছায়। মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান।
বাংলায় কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে তোপ দাগেন অভিষেক। তিনি বলেন, 'আমরা বলেছিলাম, একশো দিনের টাকা দিল্লিতে গিয়ে কেড়ে আনব না হলে নিজেরা ব্যবস্থা করব। আমাদের কৃষিভবন থেকে টেনে হিঁচড়ে বের করা হয়েছিল। তোমরা ভাবো, হাতে ক্ষমতা আছে যা খুশি তাই করব। ইডি, সিবিআই, আয়কর, কমিশন, প্যারামিলিটারি ফোর্স নিজেদের মতো করে ব্য়বহার করেছে। কিন্তু একশো দিনের টাকা ছিনিয়ে এনেছি।'
তৃণমূলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বার্তা, 'দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত থাকুন।' মতুয়া - রাজবংশী সম্প্রদায়ের উদ্দেশ্যে অভিষেক সতর্কবার্তা দিয়ে বলেন, 'বিজেপির CAA ক্যাম্পের ফাঁদে পা দেবেন না। অসমে হিন্দুদের যা হয়েছে। আপনাদেরও সেই পরিণতি করবে। কোনও মতুয়াকে বাংলাদেশে পুশব্যাক করতে দেব না।'
এর পরেই তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক হুঙ্কার দিয়ে বলেন, ' আগামীর লড়াই বিজেপিকে শূন্য করার লড়াই। যে কটা আবর্জনা এদিক ওদিক ছিটিয়ে পড়ে আছে সব বাদ যাবে। মানুষের ভোট কিনে বাংলারই টাকা বন্ধ করে দিচ্ছে। যে কজন বিধায়ক বিজেপি থেকে হয়েছে সেখান তৃণমূল হলে এতদিনে বিজেপি টাটা - বাই-বাই। ১০ টা সিটের জন্য সরকারটা রয়ে গেছে। জোর জবরদস্তি করে SIR চাপাচ্ছে তৃণমূল দেখিয়ে দেবে বাংলার মানুষের শক্তি কাকে বলে।'
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের