নিজস্ব প্রতিনিধি , কলকাতা - অবশেষে আড়িয়াদহের ত্রাসখ্যাত ব্যক্তি জয়ন্ত সিংয়ের জামিন মঞ্জুর। হাইকোর্টের শর্তসাপেক্ষ জামিন পেলেও এখনই জেলমুক্তি হচ্ছে না জয়ন্তের। হাইকোর্টের বিচারপতি বিশ্বরূপ চৌধুরী তার জামিন মঞ্জুর করেছেন।
সূত্রের খবর, আড়িয়াদহের কুখ্যাত ব্যক্তি জয়ন্ত সিংয়ের শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করল হাইকোর্ট। ভারতীয় দণ্ডবিধির ধারা ১১১ অনুযায়ী সংগঠিত অপরাধের মামলায় এই জামিন মঞ্জুর করেছেন বিচারপতি বিশ্বরূপ চৌধুরী। জামিনের শর্তে আদালত স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, জয়ন্ত বারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় প্রবেশ করতে পারবেন না। এছাড়া তদন্তে সক্রিয় সহযোগিতা করতে হবে এবং সাক্ষীদের প্রভাবিত করার কোনো চেষ্টা করতে পারবেন না। জানা গেছে, জয়ন্তর বিরুদ্ধে মারধরসহ একাধিক মামলায় অভিযোগ রয়েছে, যার মধ্যে একটি মামলায় জামিন পেয়েছেন।
জামিন পেলেও, আরও একটি মামলার কারণে জয়ন্তকে কারাগারে থাকতে হবে। এই মামলার শুনানি নির্ধারিত রয়েছে অক্টোবর মাসের শেষের দিকে। ফলে, জামিন পেলেও সম্পূর্ণ মুক্তি তার জন্য এখনো সম্ভব হয়নি।
উল্লেখ, জয়ন্ত সিংয়ের কাণ্ডকারখানা ২০২৪ সালের জুলাই মাসে ধরা পড়ে। অভিযোগ, মধ্যরাতে মদ্যপ অবস্থায় দুই যুবকসহ এক মহিলাকে বেধড়ক মারধর করা হয় বেলঘরিয়ার কেদারনাথ সিংহ রোডে। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা তৈরি হয় এবং স্থানীয়দের পক্ষ থেকে তার গ্রেফতারের দাবিতে সরব হন। পরে পুলিশ অভিযান চালিয়ে জয়ন্ত সিংকে গ্রেফতার করে।
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের