নিজস্ব প্রতিনিধি , কলকাতা - এসএসসি তালিকা প্রকাশের পর থেকে তরজা তুঙ্গে। ১৮০৬ জনের দাগি তালিকা প্রকাশ করে এসএসসি। ‘দাগি’ তালিকায় নাম থাকা প্রায় সাড়ে ৩০০ প্রার্থী নতুন নিয়োগ পরীক্ষায় বসতে চান। সোমবার কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছেন তারা।
সূত্রের খবর, শনিবার স্কুল সার্ভিস কমিশন (SSC) ‘অযোগ্য’ শিক্ষকদের তালিকা প্রকাশ করে। তালিকায় নাম রয়েছে মোট ১৮০৬ জনের। এঁদের মধ্যে শাসকদল ঘনিষ্ঠ একাধিকজনের নামও উঠে এসেছে, যা নিয়ে বিতর্ক ছড়িয়েছে রাজ্যজুড়ে। এর মধ্যেই নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে আদালতের দ্বারস্থ হলেন প্রার্থীদের একাংশ। প্রায় সাড়ে ৩০০ জন প্রার্থী সোমবার কলকাতা হাই কোর্টে মামলা করেন।
তাদের দাবি, আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর যে নতুন নিয়োগ পরীক্ষা হবে, তাতে বসার সুযোগ দিতে হবে। তাদের অভিযোগ, এসএসসি নিয়ম মেনে তালিকা প্রকাশ করেনি। কারও বক্তব্য, কীসের ভিত্তিতে তাদের নাম তালিকায় উঠল তা স্পষ্ট নয়। কেউ আবার দাবি করেছেন, তারা যোগ্যতার ভিত্তিতেই চাকরি পেয়েছেন।
‘দাগি’ তালিকায় থাকা প্রার্থীদের বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তালিকা প্রকাশ হয়নি। হাই কোর্ট ইতিমধ্যেই মামলাটি গ্রহণ করেছে। মঙ্গলবার বিচারপতি সৌমেন ভট্টাচার্যের এজলাসে এ নিয়ে শুনানি হতে পারে।
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের