নিজস্ব প্রতিনিধি , মুম্বই - প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বাড়িতে আচমকা হাজির বলিউডের ভাইজান সালমান খান। খবর ছড়াতেই ফিসফিস শুরু হয়েছে রাজনৈতিক মহল তথা বিনোদন জগতে। সকলের প্রশ্ন, হঠাৎ কি কারণে, এইভাবে রাজনাথের দরবারে উপস্থিত ভাইজান? প্রকাশ্যে এল নতুন তথ্য।
সূত্রের খবর, গত ২২ শে আগষ্ট 'ব্যাটল অফ গালওয়ান' ছবির ছোটখাট কিছু দৃশ্যের শুটিং করা হয়েছে। তবে লেহ-লাদাখে বেশ কিছু অ্যাকশন সিকোয়েন্সের শুট হবে। আগামী ৬ই সেপ্টেম্বর থেকে লেহ- লাদাখে ছবির শুটিং শুরু করবেন সালমান। সিনেমার বেশকিছু সিকোয়েন্সের জন্য প্রতিরক্ষামন্ত্রকের তরফে অনুমতি নেওয়া জরুরী। সেই প্রেক্ষিতেই রাজনাথের দরবারে হানা দেন ভাইজান। ছবির উদ্দেশ্যে প্রায় ৪৫ মিনিট বৈঠকে বসেন তারা।
সম্প্রতি ‘ব্যাটেল অফ গালওয়ান’ ছবির টিজার পোস্টার শেয়ার করেই রীতিমত বলিউড জগতে তাক লাগিয়ে দিয়েছেন সালমান। পরনে জওয়ানের উর্দি। চোখে জ্বলজ্বল করছে প্রতিশোধের আগুন। রক্তমাখা চেহারা, দীর্ঘদিন বাদে ফের চেনা অবতারে ভাইজানকে দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা।
উল্লেখ্য , গালওয়ান ভ্যালির ভারত-চিন সংঘাতের প্রেক্ষাপটে তৈরি হতে চলেছে এই ছবি। সেই ছবিতে কর্নেল বিকুমল্লা সন্তোষ বাবুর ভূমিকায় দেখা যাবে সলমন খানকে। মাস দুয়েক আগে থেকেই ছবির জন্য কাজ শুরু করে দিয়েছেন সালমান সহ ছবির গোটা দল।
এক বছর পূর্ণ হওয়ায় ধারাবাহিকের মুখ্য চরিত্র লাজু অভিনেত্রী সাইনা চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন
প্রবীণ সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ দাবি করেছেন, উর্মিলা-রামগোপাল বর্মা নাকি গোপনে বিয়েও করেছিলেন
চাঁদনি সাহার অভিযোগ, যাত্রা জগতের এক সমন্বয়ক ফোনে আপত্তিকর নগ্ন ছবি সহ হুমকিমূলক ভয়েস মেসেজ পাঠিয়েছেন
মডেল আকাঙ্ক্ষা চৌধুরী নিজের জীবনের একটি কঠিন অভিজ্ঞতার কথা জানান
রিয়্যালিটি শোয়ের মঞ্চে সব জল্পনার অবসান, কুশল-জায়েদের বন্ধুত্ব দেখে হাসিমুখে প্রতিক্রিয়া গওহর খানের।
মিড-ডে মিলে নিরামিষ খাবার নিয়ে বিতর্কের মাঝেই অগ্নিমিত্রার মন্তব্য ঘিরে নতুন আলোচনা
সাই পল্লবীর সীতা লুক বিতর্কের মাঝেই কঙ্গনার রহস্যময় পোস্ট, নেটপাড়ায় নতুন জল্পনা
সাই পল্লবীকে সামনে পেয়ে থমকে গেলেন আরাত্রিকা
সোশ্যাল মিডিয়ায় অপরাজিতার কবিতায় ধরা পড়ল প্রেমের অপ্রত্যাশিত আগমন, মুগ্ধ অনুরাগীরা।
রামের বক্তব্যের জবাবেই প্রশ্ন তোলেন সঞ্চালক ফরাহ খান
তার বয়স মাত্র ১৫ বছর, অন্যদের প্ররোচনায় তিনি এমন কথা বলেছিলেন
রাম কপূরের আচরণ নিয়ে সমালোচনার ঝড় ওঠে
নিতেশ তিওয়ারি পরিচালিত বহু প্রতীক্ষিত ‘রামায়ণ’ ছবির ট্রেলার ৩০ জুলাই প্রকাশ্যে এসেছে
বিস্ফোরক মন্তব্যে তোলপাড়
টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের