নিজস্ব প্রতিনিধি , সিডনি - পাঁজরের চোটে দীর্ঘ কয়েক ঘণ্টা আইসিইউতে থাকার পর সোমবার রাতে স্বাভাবিক বেডে দেওয়া হয় শ্রেয়স আইয়ারকে। শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলেই জানিয়েছিলেন চিকিৎসকরা। রক্তক্ষরণ বন্ধ হওয়ার পর প্লীহার ক্ষত ঠিক করতে অস্ত্রোপচার করা হয়েছে। হঠাৎই প্রকাশ্যে নতুন তথ্য। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া বলেছেন, শ্রেয়সের কোনও অস্ত্রোপচার হয়নি। তার মতে , চিকিৎসকদের বিশেষ পদ্ধতিতেই সেরে উঠছেন আইয়ার।
ভারতীয় ক্রিকেটার ঘনিষ্ঠ সূত্রেই যদিও এই তথ্য পাওয়া যায়। তবে অস্ত্রোপচারের কোনো কথা আগে উল্লেখ করা হয়নি। তবে শইকীয়ার মতে , চিকিৎসকদের সব পদ্ধতিতে অস্ত্রোপচার বলা যায়না। তিন বলেছেন , "চিকিৎসকদের ধারণার থেকে অনেকটাই দ্রুত সেরে উঠছে শ্রেয়স। এখন ও অনেকটা সুস্থ। আমি ভারতীয় দলের চিকিৎসক রিজওয়ান খানের সঙ্গে সব সময় যোগাযোগ রাখছি। শ্রেয়সের জন্য তিনি সিডনিতেই রয়েছেন। সাধারণত এই ধরনের চোট সারতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগে। তবে শ্রেয়স যে দ্রুততার সঙ্গে উন্নতি করছে তাতে হয়তো আরও আগে সুস্থ হয়ে উঠবে।"
বোর্ড সচিব আরও বলেছেন, "চিকিৎসকেরা শ্রেয়সের উন্নতিতে সন্তুষ্ট। স্বাভাবিক কাজ কর্ম করতে শুরু করেছে। আঘাতটা বেশ গুরুতর ছিল। তবে এখন অনেকটাই ভাল রয়েছে। বিপদ কাটিয়ে উঠেছে। সে কারণেই সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ ওকে আইসিইউ থেকে বের করে এনেছেন।"
উল্লেখ্য , আলেক্স ক্যারির ক্যাচ ধরতে গিয়ে পাঁজরে গুরুতর আঘাত পান আইয়ার। শ্বাসকষ্ট হওয়ায় ঝুঁকি না নিয়ে তাকে সিডনি হাসপাতালে ভর্তি করা হয়। চোট এতটাই গুরুতর ছিল যে আইসিইউতেও রাখা হয় দীর্ঘক্ষণ। তবে চিকিৎসকদের তৎপরতায় এখন অনেক সুস্থ ভারতীয় ক্রিকেটার। কেউই আন্দাজ করতে পারেননি তার ক্রিকেট কেরিয়ারের অন্যতম সেরা ক্যাচ জীবনের ঝুঁকি এনে দিতে পারে।
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের