নিজস্ব প্রতিনিধি , নদীয়া - একসঙ্গে দীর্ঘদিন একটি পরিবারের মত থাকার পর আলাদা হয়ে যাওয়ার যন্ত্রণা ভীষণই স্বাভাবিক। একসঙ্গে থাকতে থাকতে যেখানে একটি পোষ্য -এর ওপর মায়া চলে আসে সেখানে একজন ভাল মনের মানুষের বিদায়বেলায় চোখে জল আসবেই। তেমনই মহকুমা শাসকের বিদায় বেলায় চোখে জল সকলের। বদলির নির্দেশ এসেছে সদর মহকুমা শাসক শারদ্বতী চৌধুরীর। জেলা থেকে অন্যত্র চলে যাবেন তিনি। বিদায় বেলায় চোখে জল মহকুমা শাসক থেকে শুরু করে রীতিমত আবেগপ্রবণ হয়ে পরেছেন নির্মল সাথীর মহিলাদের।

সূত্রের খবর , প্রশাসকের দায়িত্ব নেওয়ার পরেই অনেক উন্নয়নের কাজ করেছেন শারদ্বতী চৌধুরী।কৃষ্ণনগর পৌরসভার প্রশাসকের দায়িত্বও তার কাঁধে। কৃষ্ণনগর সদরকে নির্মল নগরী করার উদ্যোগ নিয়ে একাধিক পরিকল্পনা নিয়েছেন। সমস্ত মহিলাদের নিয়ে নির্মল সাথী নামে একটি দল তৈরি করে ফেলেছিলেন। প্রত্যেকদিন শহরের নোংরা আবর্জনা পরিষ্কার করা থেকে শুরু করে শহরকে পুরো পরিচ্ছন্নতার জ্বলজ্যান্ত নিদর্শন করে তুলেছিলেন।

শুক্রবার হঠাৎই বদলির নির্দেশ এসেছে তার। আর যাওয়ার আগে সদর মহকুমা শাসক শারদ্বতী চৌধুরীর সঙ্গে দেখা করতে এসেছিলেন নির্মল সাথীর সমস্ত মহিলারা। দেখা করতে এসেই কেঁদে ভাসালেন সহকর্মীরা। চোখের জল ধরে রাখতে পারলেন না মহকুমা শাসক শারদ্বতী চৌধুরী নিজেও। একঝাঁক নির্মল সাথীর মহিলারা জড়ো হয়ে মহকুমা শাসককে তাদের মনের কথা জানালেন। পাশাপাশি তার ভবিষ্যতের জন্য শুভকামনা করলেন।

শারদ্বতী চৌধুরী বলেছেন , "অনেক অনেক কাজ করেছি কিন্ত নির্মল সাথীর সকলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সবচেয়ে আলাদা। কারণ ওরা যেভাবে শহর পরিষ্কার রাখার জন্য খেটেছে সেখানে আমার কিছু বলার নেই। সবচেয়ে বড় বিষয় ওদেরকে আর কিছু বলতে হয়না এতটাই দায়িত্ববোধ কাজ করে। আজকে শহরের উন্নতি পরিচ্ছন্নতার পেছনে ওরাই রয়েছে। ওদের আর কিছু বলতে হবে না। সব ওরা সামলে নেবে। আমি খুব খুশি হতাম যদি একসঙ্গে সবাইকে নিয়ে যেতে পারতাম।"

নির্মল সাথীর এক কর্মী বলেছেন , "আমরা সকলে খুব ভারাক্রান্ত যে ম্যাডাম চলে যাচ্ছে। আসলে ম্যাডাম আমাদের যেভাবে সাহায্য করেছে সেটা মুখে বলে প্রকাশ করা যাবেনা। উনি আমাদের হাতে ধরে কাজ শিখিয়েছে। ভাল ব্যবহার শিখিয়েছে। জীবনে অনেককিছু ভাল পথ দেখিয়েছে। তাই আমরা ম্যাডামকে ভীষণই মিস করব।"
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের