নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - সরকারি প্রকল্পের নামে আত্মসাৎ করা অর্থ ফেরতের দাবিতে তৃণমূল নেতার বিরুদ্ধে আন্দোলনে নামলেন গ্রামবাসীরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে সোনারপুর থানার প্রতাপনগর এলাকায়। চাপে পড়ে শেষ পর্যন্ত বাসিন্দাদের পাওনা ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন অভিযুক্তের স্ত্রী। বিষয়টিকে ঘিরে ফের অস্বস্তিতে ঘাসফুল শিবির।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতাপনগরের সাঙ্গুর গ্রামের বাসিন্দা উপেন্দ্র মণ্ডল একজন তৃণমূল নেতা। তাঁর বিরুদ্ধে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার পর উপভোক্তাদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। দাবি, এলাকার প্রায় ৫০ থেকে ৬০ জনের কাছ থেকে ৫ হাজার, ১০ হাজার, এমনকি কারও কারও কাছ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে। শুধু আবাসন প্রকল্প নয়, সরকারি জমি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও অর্থ সংগ্রহ করা হয়েছে বলে অভিযোগ। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার চালুর সময় এলাকার মহিলাদের নিকট থেকেও ৫০০ টাকা করে নেওয়া হয়েছিল বলে দাবি করা হচ্ছে। এসব অভিযোগকে কেন্দ্র করেই ক্ষোভ ছড়াতে শুরু করে এলাকাজুড়ে।
পাওনা ফেরতের দাবিতে শুক্রবার ক্ষুব্ধ মানুষজন অভিযুক্তের বাড়িতে চড়াও হন। সেখানে প্রতিবাদও দেখানো হয়। সেই সময় উপেন্দ্র মণ্ডল উপস্থিত ছিলেন না। তাঁর স্ত্রী সামনে এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। তিনি ধাপে ধাপে সব অর্থ ফিরিয়ে দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি দাবি করেন, কাটমানির একটি বড় অংশ স্থানীয় পঞ্চায়েত সদস্য প্রশান্ত সরদারকে ভাগ হিসেবে দেওয়া হয়েছে। পরে আন্দোলনকারীরা প্রশান্ত সরদারের বাড়িতে গেলে তিনি সব অভিযোগ খারিজ করে দেন। তাঁর বক্তব্য, এই বিতর্কের সঙ্গে তাঁর কোনও যোগ নেই।
বিক্ষোভকারী রূপা সাধু বলেন, 'সরকার থেকে ঘরের বরাদ্দ পাওয়ার পর আমাদের কাছ থেকে অর্থ নেওয়া হয়েছে। প্রথমে ২ হাজার, পরে ১০ হাজার দিতে হয়। এরপর বলা হয়েছিল মোট ২০ হাজার পর্যন্ত লাগতে পারে। আমরা গরিব মানুষ। ভয়ের কারণে এতদিন মুখ খুলতে পারিনি। লক্ষ্মীর ভাণ্ডার চালু হওয়ার সময়ও ৫০০ করে আদায় করা হয়েছিল। এখন আমরা আমাদের প্রাপ্য ফেরত চাই'।
৯ টি ট্রাককে আটক করা হয়েছে
নদীয়ায় আবাসের টাকা কাণ্ডে তুলকালাম! থানা পুলিশের ডাক পেতেই ভোলবদল অভিযুক্তের
সোনারপুরের জলমগ্ন এলাকায় নিজে দাঁড়িয়ে কাজ করালেন বিধায়ক রূপা গাঙ্গুলী
রান্নাঘরে গ্যাস নেই, সব তালাবন্ধ! খাবার বন্ধ হওয়ায় দিনহাটায় খোদ ছাত্র-ছাত্রীদের পথ অবরোধ
বিরোধী শিবিরের একাধিক বিধায়কের উপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা
বাস কর্মীর খুনি গ্রেফতারের দাবিতে বন্ধ পরিষেবা! চাঞ্চল্য শান্তিপুরে
শেখ শাহজাহানের এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র
নিয়োগ দুর্নীতি মামলায় জীবনকৃষ্ণের বাড়িতে সিআইডি হানা
শান্তিপুরে হাসপাতালের ঘরেই মদ-হুকোর ঢালাও কারবার! অরাজকতা রুখতে পুলিশি গ্রেফতারের দাবি
জাহাঙ্গির খানকে এরম অবস্থায় দেখে অবাক হয়ে যায় সাধারণ মানুষ
ফুলিয়া রেল স্টেশনে জারি উচ্ছেদের নোটিশ! ২৪ তারিখের মধ্যে জায়গা ছাড়ার নির্দেশ
সরকার বদলেছে কিন্তু থেকে গেছে সন্ত্রাস! সাতসকালে বোমাতঙ্ক শ্যামনগরে
চাল চুরি, ত্রিপল চুরি এমনকি বিদ্যুৎও চুরিতে তৃণমূল কাউন্সিলর! হাতেনাতে ধরল অফিসার
পঞ্চায়েত সদস্য গ্রেফতার হতেই তৎপর পরিবার! ধাপে ধাপে কাটমানি ফেরত পেলেন ৫০ জন গ্রামবাসী
পালিতেও হল না শেষ রক্ষা! শেষমেশ পুলিশের হাতে নওশাদ আলম
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...