69f060569d5ec_Gallery_1777360007951
এপ্রিল ২৮, ২০২৬ দুপুর ০২:২১ IST

৭০০ কিমি দূরে ভোটের ডিউটি! যাতায়াত সঙ্কটে জেলা শাসকের দ্বারে ভোট কর্মীরা

নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - মাত্র একদিনের নোটিশে ৭০০ কিলোমিটার দূরে নির্বাচন প্রক্রিয়ায় যোগ দেওয়ার নির্দেশে বিপাকে পড়েছেন কয়েকশ ভোট কর্মী। যাতায়াতের সুব্যবস্থার দাবিতে জেলা শাসকের দফতরের দ্বারস্থ হয়েছেন তারা। প্রশাসনের এই হঠকারী সিদ্ধান্তে সংশ্লিষ্ট মহলে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়েছে। গোটা বিষয়টি নিয়ে চাপানউতোর শুরু হয়েছে ভোটকর্মীদের মধ্যে। নির্দিষ্ট সময়ে উপস্থিতি নিশ্চিত করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ্যে ইতিমধ্যেই প্রথম দফার ভোট সম্পন্ন হয়েছে। আগামী ২৯ এপ্রিল সংশ্লিষ্ট আসনগুলোতে দ্বিতীয় দফার নির্বাচন। ঠিক তার আগেই সোমবার সকালে আচমকা চিঠি পাঠায় ইলেকশন কমিশন। যেখানে ৩৭৮ জনকে জানানো হয়, উত্তর ২৪ পরগণার আমডাঙা বিধানসভা কেন্দ্রের সাধারণপুর হাইস্কুলে মঙ্গলবার সন্ধ্যের মধ্যে রিপোর্ট করতে হবে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ-এই দীর্ঘ দূরত্ব অতিক্রম করার জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো গাড়ির সংস্থান করা হয়নি বলে অভিযোগ। সময়মতো পৌঁছাতে না পারলে কোনো বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে কি না, সেই আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন তারা।

ভোটকর্মীদের বক্তব্য, সোমবার হোয়্যাটসঅ্যাপ তালিকা ও মেইলের মাধ্যমে এই বার্তা আসে। কোচবিহার থেকে কলকাতা বা উত্তর ২৪ পরগণার ব্যবধান প্রায় ৭০০ কিলোমিটার। সরকারি কর্মচারী হিসেবে তারা দায়িত্ব পালনে রাজি থাকলেও যাওয়ার কোনো ব্যবস্থা না থাকায় সরব হয়েছেন ভোটকর্মীরা। বিষয়টি নিয়ে ডিএম অফিসের উচ্চপদস্থদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা দায় এড়ানোর চেষ্টা করছেন বলে দাবি করা হয়েছে। গন্তব্যে পৌঁছানোর নির্দিষ্ট কোনো দিশা না পাওয়ায় প্রশাসনের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ভোটকর্মী অনির্বান চৌধুরী জানান, ‘দায়িত্ববান নাগরিক ও সরকারি কর্মচারী হিসেবে আমাদের কোনো অসুবিধা নেই ডিউটি করতে। কিন্তু যাওয়ার তো বন্দোবস্ত করতে হবে। সিনিয়র ডিসি স্যারের সঙ্গে দেখা করলেও তিনিও ব্যাপারটা এড়িয়ে যাচ্ছেন। বলতে চাইছেন আমরা নিজেদের দায়িত্বে যাব। কোচবিহার থেকে কলকাতা এখন কিভাবে পৌঁছাব? সময়ে রিপোর্ট করতে না পারলে যদি কোনো অ্যাকশন নেওয়া হয় সেটার দায়িত্ব কে নেবে সেটাও আমরা জানতে চাই'।

অন্য এক ভোটকর্মী জানান, 'আমাদের সন্ধ্যে ৭ টার মধ্যে পৌঁছাতে বলেছে। কোনওরকম পরিকাঠামো ছাড়া অতদূর সময়মতো উপস্থিতি কীভাবে দেব? আজকে যদি আমাদের ওপর কোনো দোষারোপ করা হয় সেই দায়ভার কে নেবে? ডিউটি পালন করতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এই অর্ডার অনেক আগেই আসা উচিত ছিল'।

আরও পড়ুন

সাগরদিঘিতে ঝোপ থেকে বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার , খুনের অভিযোগে চাঞ্চল্য
আগস্ট ০৪, ২০২৬

মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ

অতিরিক্ত দাম রুখতে বাজারে বিধায়ক, সবজি বিক্রেতাদের সতর্কবার্তা
আগস্ট ০৪, ২০২৬

অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক

বিভিন্ন দাবিতে কোচবিহারে আশা কর্মীদের বিক্ষোভ, রাজপথে প্রতিবাদ মিছিল
আগস্ট ০৪, ২০২৬

আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়

মিরিক-শিলিগুড়ি সড়কে ধস, গাছ ভেঙে পড়ায় ব্যাহত যান চলাচল
আগস্ট ০৪, ২০২৬

সুকটাবাড়িতে জমি বিবাদে রক্তাক্ত সংঘর্ষ , আহত ৩
আগস্ট ০৪, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়

পরীক্ষা চলাকালীন সপ্তম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু, চাঞ্চল্য দিনহাটায়
আগস্ট ০৪, ২০২৬

পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়

সিতাই সীমান্তে উদ্ধার ৫০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ , গ্রেফতার ১
আগস্ট ০৪, ২০২৬

৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার

বাম আমলের তৈরি রাস্তাতেই ভরসা ! বেহাল পথে নিত্য দুর্ভোগে ক্ষোভে ফুঁসছে গুড়া দিঘির পাহাড়বাসী
আগস্ট ০৪, ২০২৬

বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের