নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের মেগা আসর শুরু হতে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। এবার মোট ৪৮টি দেশ এই মহাসংগ্রামে অংশ নিতে চলেছে। যা ঘিরে ইতিমধ্যেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উত্তেজনা তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই এখন অনুরাগী ও বিশেষজ্ঞদের চর্চার কেন্দ্রে চলে এসেছে ফিফার সেই বহুকাঙ্ক্ষিত সোনালি ট্রফি। কোটি কোটি টাকার এই ট্রফিতে ঠিক কতটা সোনা রয়েছে? বর্তমান আন্তর্জাতিক বাজারে এর আর্থিক মূল্যই বা কত? তা নিয়ে ফুটবলজনতার কৌতূহল এখন আকাশছোঁয়া।
এই রাজকীয় ট্রফিটির উচ্চতা ৩৭ সেন্টিমিটার ও ব্যাস ১৩ সেন্টিমিটার। এর মোট ওজন প্রায় ৬.১ কেজি। এই ট্রফিটি ১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি। এতে মোট ৬,১৭৫ গ্রাম সোনা ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এটি প্রায় ৬১৭ ভরি ৫ গ্রাম সোনার সমান। তবে ট্রফিটি পুরোপুরি কঠিন সোনা দিয়ে তৈরি নয়। এর ভেতরের অংশটি ফাঁপা রাখা হয়েছে। কারণ সম্পূর্ণ কঠিন সোনা দিয়ে তৈরি হলে ট্রফির ওজন অনেক বেশি হয়ে যেত। তখন ফুটবলারদের পক্ষে এটি বহন করা কঠিন হত। ট্রফির নিচের অংশে সবুজ রঙের অত্যন্ত মূল্যবান খনিজ ম্যালাকাইটের দু’টি স্তর রয়েছে। এটি ট্রফিটির সৌন্দর্য আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
বর্তমান ট্রফিটির নকশাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এতে দেখা যায় দু’জন মানুষ মাথার উপরে পুরো পৃথিবীকে তুলে ধরেছে। এর মাধ্যমে ফুটবলের বিশ্বজনীন ধারণাকে প্রতীকীভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ইটালির প্রখ্যাত শিল্পী সিলভিও গাজানিগা এই কাজ করেছিলেন। ১৯৭০ সালে ফিফা নতুন ট্রফির নকশা বেছে নিতে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করে। সেখানেই গাজানিগার এটি নির্বাচিত হয়। এর আগে বিশ্বকাপজয়ীদের হাতে তুলে দেওয়া হত জুলে রিমে ট্রফি। ১৯৭০ সালে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতে সেই ট্রফিটি স্থায়ীভাবে পেয়ে যায় ব্রাজিল। এরপর থেকেই বর্তমান সোনালি ট্রফিটি হাতে তোলা যে কোনও ফুটবলারদের স্বপ্ন।
বিশ্বের তাবড় তাবড় ফুটবলারদের স্বপ্ন জড়ানো এই সোনালি ট্রফিকে ঘিরে মাঠের বাইরের নতুন উন্মাদনা যোগ করেছে। শেষ পর্যন্ত কোন দেশের অধিনায়ক বিশ্বমঞ্চের এই অমূল্য রত্নটি নিজের মাথায় তুলে ধরবেন, এখন সেটাই দেখার অপেক্ষায় প্রহর গুনছেন কোটি কোটি ক্রীড়াপ্রেমী।
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
কমনওয়েলথ টেবল টেনিস চ্যাম্পিয়নশিপে পুরুষ ও মহিলা দুই বিভাগেই চ্যাম্পিয়ন ভারত, ফাইনালে হারাল মালয়েশিয়াকে
মাত্র ৬৬ বছর বয়সে থামল মহান ডিফেন্ডারের পথচলা
ভারোত্তোলনে রৌপ্য জিতলেন লভপ্রীত সিং
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের