নিজস্ব প্রতিনিধি , রোমা - বাড়তি রোজগার থেকে বঞ্চিত হলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার। এটিপির তরফে বছরের শেষে বিপুল অর্থ পাওয়ার কথা ছিল তার। তবে নিয়ম না মানায় শেষ অবধি ৬ কোটি টাকা হারাতে হচ্ছে তাকে। গত বছরের থেকে এই বছর দ্বিগুণ অর্থ পাওয়ার কথা ছিল টেনিস তারকাদের। তাই এই অর্থ না পাওয়ায় হয়তো হাত কামড়াচ্ছেন সিনার।
টেনিসকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে নতুন উদ্যোগ নেয় এটিপি। টেনিস খেলোয়াড়েরা যাতে অর্থের কথা না ভেবে নির্ভয়ে টেনিস খেলতে পারে তাই বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কারমূল্য বাড়ানো হয়। এর পাশাপাশি বছর শেষে র্যাঙ্কিংয়ে নীচের সারি ও অপরের সারির খেলোয়াড়দের আর্থিক সাহায্য করা হয়। র্যাঙ্কিংয়ে প্রথম ৩০-এ থাকা খেলোয়াড় আর্থিক সাহায্য পাবেন। এই সাহায্যের মোট পরিমাণ ২.১০ কোটি ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১৮৪ কোটি টাকা। গত বারের থেকে এ বারের অর্থ দ্বিগুণ করা হয়েছে। বছরের শেষে ৬ কোটি টাকা পাওয়ার কথা ছিল সিনারের। তবে এটিপির নিয়ম না মানায় এই পয়েন্ট হাতছাড়া করলেন ইতালীয় তারকা।
এটিপি-র নিয়ম অনুযায়ী বছরে ন্যূনতম সংখ্যক মাস্টার্স ১০০০ প্রতিযোগিতা খেলতেই হবে। যদি কোনো খেলোয়াড় চারটের কম খেলেন তা হলে তিনি অর্থ পাবেন না। সিনার সবেমাত্র দ্বিতীয় মাস্টার্স ১০০০ খেলছেন। ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ায় বছরের শুরুতে তিন মাস নির্বাসিত ছিলেন। সেই সময় তিনটে মাস্টার্স খেলতে পারেননি। গত মাসে টরন্টো মাস্টার্স থেকেও নাম প্রত্যাহার করেন। ফলে চারটে মাস্টার্সে খেলার সুযোগ সেখানেই হারিয়ে ফেলেন। সেক্ষেত্রে এই অর্থ থেকে বঞ্চিত হতে চলেছেন সিনার।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের