নিজস্ব প্রতিনিধি , মেলবোর্ন - দেশের জার্সি গায়ে উঠতেই একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে চলেছেন তরুণ বাঁহাতি ওপেনার বৈভব সূর্যবংশী। বর্তমানে অস্ট্রেলিয়া সফরে গিয়েছে ভারতের অনূর্ধ্ব ১৯ দল। বুধবার অজিদের বিরুদ্ধে ৬ টি ছক্কা হাঁকান বৈভব। এরপরই গড়ে ফেলেছেন নতুন নজির। যুব ক্রিকেটে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি মারার নজির গড়ল বৈভব।
মাত্র ১০টি ইনিংসে ব্যাট করেই নতুন বিশ্বরেকর্ড গড়ে ফেলেছে বৈভব। বুধবার ব্রিসবেনের ইয়ান হিলি ওভালে অজিদের অনূর্ধ্ব ১৯ দলের বিরুদ্ধে খেলতে নামে ভারতের যুব দল। সেই ওয়ানডে ম্যাচে ৬৮ বলে ৭০ রান করেন বৈভব। তার ইনিংস সাজানো ছিল ৬টি ছক্কা সহ ৫টি বাউন্ডারি দিয়ে। এরপরই যুব ক্রিকেটে উন্মুক্ত চাঁদের রেকর্ড ভেঙে চুরমার করে দিলেন তিনি।
এর আগে যুব ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার নজির ছিল ভারতেরই উন্মুক্ত চাঁদের দখলে। ২১ ইনিংসে ৩৮ টি ছক্কা মারেন তিনি। বুধবার অস্ট্রেলিয়ার ইনিংসের পর মাত্র ১০ ইনিংসে ৪১টি ছক্কা মেরেছে বৈভব। পরিসংখ্যান অনুযায়ী , একদিনের ক্রিকেটে ৫৪০ রান করেছে বৈভব। তার মধ্যে ২৬ শতাংশ রানই এসেছে বাউন্ডারি থেকে।বয়স মাত্র ১৪। সেক্ষেত্রে ভবিষ্যতে আরও অনেক রেকর্ড ভাঙতে পারে বলেই আশায় অনুরাগীরা।
সঞ্জুর ব্যাটে ভর করেই সেমিতে ভারত
বেঙ্গালুরুতে শুরু হয়েছে বিশেষ শিবির
নির্দেশ অমান্য করলে কড়া পদক্ষেপের হুমকিও দেওয়া হয়েছে
আর্সেনাল - ২
চেলসি - ১
ভারতের বিরুদ্ধে হারের পরেই এই সিদ্ধান্ত পাক বোর্ডের
ভারতকে নিয়ে ভবিষ্যদ্বাণী মেলেনি আমিরের
স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় নেটে ব্যাটিং করছেন ধোনি
সঞ্জুর মানসিকতার প্রশংসা করেছেন গম্ভীর
ইতিমধ্যেই দেশে ফিরে যাওয়ার টিকিট কেটেছে পাকিস্তান
ইডেনে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেছেন সঞ্জু
ওয়েস্ট ইন্ডিজ - ১৯৫/৪(২০)
ভারত - ১৯৯/৫(১৯.২)
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত
ম্যাচ শুরুর হবে সন্ধ্যে ৭ টায়
মধ্যপ্রাচ্যে দাউদাউ করে জ্বলছে যুদ্ধের আগুন
ম্যানচেস্টার সিটি - ১
লিডস ইউনাইটেড - ০
রাষ্ট্রসংঘে হামলার প্রতিবাদে সরব
ঘনঘন সাইরেন ইজরায়েলে
যৌথ হামলার প্রত্যাঘাত শুরু ইরানের
প্রত্যাঘাত করতে মরিয়া ইরান
রাষ্ট্রসংঘে চিঠি ইরানের বিদেশমন্ত্রীর