নিজস্ব প্রতিনিধি , মুম্বই - মুম্বইয়ে ছবি শিকারিদের তালিকায় অন্যতম গুরুত্বপুর্ণ চরিত্র মালাইকা আরোরা। নেটিজেনদের কাছে যদিও তার বয়স সংখ্যামাত্র। যদিও প্রত্যেকের কাছে নয়। গত ২৩ শে অক্টোবর জন্মদিন পালন করেছেন মডেল অভিনেত্রী। যার সঙ্গে ছিলেন তার ছেলে আরহান সহ অন্যান্য বান্ধবীরা। এই জন্মদিন নিয়েই এখন তোলপাড় সোশ্যাল মিডিয়া।
মালাইকা কিছু করবেন আর সেটা সোশ্যাল মিডিয়ায় ধরা পড়বেনা সেটা অবিশ্বাস্য। তেমনই তার জন্মদিনের ছবি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই দেখা যায় কেকের ওপর লেখা ৫০। অথচ ২০১৯ সালে ৪৬ বছরের জন্মদিন পালন করেছেন। উইকিপিডিয়ায় বলছে , মালাইকার বয়স ৫২। আবার এদিকে নিজে ৫০ বছরের কেক কাটছেন। এই বিষয়ে অনেকেরই প্রশ্ন , তবে কি জেনেও ৫০ পেরোতে চাইছেন না? নাকি আরও কয়েকবছর এমন ৫০-এই থাকবেন অভিনেত্রী? এমন প্রশ্ন তোলা শুরু করেছেন অনেকেই।
বিতর্ক যখন তুঙ্গে ঠিক তখনই মুখ খুললেন মালাইকা। রবিবার রাতে জন্মদিনের কিছু ছবি ভাগ করে নিয়েছেন মডেল অভিনেত্রী। সঙ্গে তিনি লিখেছেন , "আমার মন ভরে গিয়েছে। আমার ৫০তম জন্মদিনকে এত আনন্দের সঙ্গে ভরিয়ে তোলার জন্য সকলকে ধন্যবাদ। এত সুন্দর একটা সন্ধ্যার আয়োজনে যাঁরা সাহায্য করেছেন, তাঁদের ধন্যবাদ।"
মালাইকার বোন অমৃতা মজার ছলে বলেছেন , "কয়েক বছর ধরে শুনছি, তোমার বয়স ৫০ বছর হয়ে গিয়েছে। যাক, অবশেষে ৫০ পূর্ণ করলেন আমার সুন্দরী বোন।" সবকিছুর মত এখানেও নেটাগরিকদের মিশ্র প্রতিক্রিয়া। অনেকে বলেছেন , নিজের বয়স ইচ্ছাকৃত লুকিয়ে রাখছেন অভিনেত্রী। আবার অনেকের মতে , এখনও মালাইকাকে ৩০ এর বেশি মনে হয়না। সেখানে ৫০ তো অনেক বড়।
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের