নিজস্ব প্রতিনিধি , ঢাকা - দীপাবলির রাতে অনবদ্য একটি ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব। নজির গড়ল ওয়েস্ট ইন্ডিজ। ৫০ ওভারই বল করলেন স্পিনাররা। দ্বিতীয় একদিনের ম্যাচে সুপার ওভারে বাংলাদেশকে হারাল ক্যারিবিয়ানরা। এর আগে নির্ধারিত ৫০ ওভারে দুই দলই করল ২১৩ রান।
এর আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পূর্ণ সদস্য কোনও দেশ এক দিনের ম্যাচের ৫০ ওভারই স্পিনারদের দিয়ে করায়নি। মঙ্গলবার প্রথম একাদশে এক জনও জোরে বোলারকে রাখেনি ওয়েস্ট ইন্ডিজ। ৫০ ওভার বল করলেন আকিল হোসেন, রোস্টন চেজ, খারি পিয়েরে, গুড়াকেশ মোতি এবং অ্যালিক অ্যাথানজে।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান ওপেনার সৌম্য সরকারের। ৪৫ করেন তিনি। ৮৯ বলের ইনিংসে তিনি মারেন ৩টি চার সহ ১টি ছয়। এছাড়া রয়েছে অধিনায়ক মিরাজের অপরাজিত ৩২ এবং ন’নম্বরে ব্যাট করতে নামা রিশাদ হোসেনের অপরাজিত ৩৯। ৩টি চার সহ ৩টি ছয়ের সাহায্যে রিশাদের ১৪ বলের আগ্রাসী ইনিংসই বাংলাদেশকে লড়াইয়ের জায়গায় নিয়ে যায়।
জবাবে রান তাড়া করতে নেমে সাই হপের ৫৩ রানেও জয়ের আশা তৈরি হল না। জাস্টিন গ্রিভস করেন ২৬। এছাড়া ওপেনার আথানজে করেন ২৮। এরপর সুপার ওভারে ১ উইকেট হারিয়ে ৯ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। তবে আকিল হোসেনের বলে সেই রানও যেন পাহাড় প্রমাণ হয়ে দাঁড়াল তাদের কাছে। ১ রানে জয় ছিনিয়ে নিল ওয়েস্ট ইন্ডিজ।
২২ গজের শত্রুতা ভুলে গভীর বন্ধুত্ব! কিউই তারকার ক্রিকেট বিদায়বেলায় মন ছুঁলেন বিরাট
আর ক্রিকেট খেলবেন না কেন্ উইলিয়ামসন
মিউনিখ থেকে দেশে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হলেন কিংবদন্তি যশপাল রানা
মেক্সিকোর ২-০ গোলে জয়, বিশ্বকাপ শুরুর দিনেই মাঠ জুড়ে রেফারিং নিয়ে মহাবিতর্ক
ICC তালিকায় জোড়া ফরম্যাটে এক নম্বরে ভারত! এক ধাপ পিছিয়ে পাঁচে নামল পাকিস্তান
নিরাপত্তাই প্রথম অগ্রাধিকার! বিশ্বকাপের আগে ভিসা বিতর্কে মুখ খুললেন ট্রাম্প
সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে
পাশাপাশি প্রশ্ন উঠছে ফিফার নীরবতা নিয়েও
চলতি বছরের আইপিএলে মাত্র ১ টি ম্যাচ খেলেছিল অর্জুন। তাও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস প্লে অফ থেকে বেরিয়ে যাওয়ার পর। সেই ম্যাচে ১ টি উইকেটও নিয়েছিলেন অর্জুন। সম্পূর্ণ আইপিএলে আর কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এই পারফরম্যান্সের মাধ্যমে নিজের সামর্থের প্রমান দিলেন অর্জুন। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরাও হন তিনি।
শনিবারে জাপানের কাকামিগাহারায় অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে জাপানকে পরাজিত করে জয় ছিনিয়ে নিল ভারতীয় তরুণ দল। ম্যাচের প্রথম গোল করতে ভারতীয় তরুণরা বেশি সময় খরচ করেনি। প্রথম ৯০ সেকেন্ডের মধ্যেই তারা একটি পেনাল্টি কর্নার আদায় করে নেয়।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের নামে নানা অভিযোগ আসতে থাকে। এই প্রেক্ষিতে তদন্ত শুরুর নির্দেশ দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...