নিজস্ব প্রতিনিধি , পশ্চিম বর্ধমান - দীর্ঘ বিরতির পর মদের দোকানের তালা খুলতেই লক্ষ্য করা গেল সুরাপ্রেমীদের উপচে পড়া ভিড়। চড়া রোদ উপেক্ষা করেই দোকানের সামনে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেল দুর্গাপুর শিল্পাঞ্চলের বহু মানুষকে। ভোটের কারণে জারি থাকা নিষেধাজ্ঞা উঠে যেতেই সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্তে ধরা পড়ল এই চিত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের নির্দেশে গত ১৯ এপ্রিল থেকে এলাকাভিত্তিক মদের দোকান বন্ধ রাখা হয়েছিল। শুক্রবার সেই বিধিনিষেধ শিথিল হতেই কাঁকসা, সিটি সেন্টার ও মুচিপাড়া এলাকার দোকানগুলোতে ক্রেতাদের ঢল নামে। কারও হাতে থলি, আবার কারও পিঠে ব্যাগ নিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে মদ কিনতে দেখা যায় ক্রেতাদের। গরমে নাজেহাল অবস্থা হলেও পছন্দের পানীয় সংগ্রহের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
মদের দোকানের কর্মী উত্তম সাঁতরা জানান, 'আমাদের কাছে প্রশাসনের নির্দেশিকা আসার পরেই আজ দোকান খোলা হয়েছে। তবে পরিষ্কার বলা হয়েছে যে, কোনও সমস্যা হলে আবার দোকান বন্ধ করে দিতে হবে। এতদিন দোকান বন্ধ থাকায় আজ সকাল থেকেই ক্রেতাদের ভিড় অনেক বেশি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা নজর রাখছি'।
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
রহস্যজনক এই লেনদেনের পর অ্যাকাউন্টও বন্ধ হয়ে যাওয়ায় চরম উদ্বেগে দিন কাটছে গোটা পরিবার
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়
অতিরিক্ত দাম সহ অনিয়মের অভিযোগের মধ্যেই রাজ্যজুড়ে বিভিন্ন বাজারে অভিযান চালাল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ সহ পুলিশ
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের