নিজস্ব প্রতিনিধি , কলম্বো - আপাতত বিদেশে বিশ্বকাপ জয়ী প্রাক্তন শ্রীলঙ্কান অধিনায়ক অর্জুনা রণতুঙ্গা। তবে এতক্ষণে জেনে গিয়েছেন দেশে ফিরেই যেতে হবে হাজতে। ৪৫ কোটির আর্থিক দুর্নীতি মামলায় ৮ বছর বাদে দোষী সাব্যস্ত করা হয়েছে তাকে। দেশে ফিরলেই গ্রেফতার হবেন রণতুঙ্গা।
বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়ক খেলা থেকে অবসরের পর রাজনৈতিক মহলে নাম লিখিয়েছিলেন। পেট্রোলিয়াম মন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয় তাকে। সে সময় অর্থের বিনিময়ে বেশ কয়েকটি সংস্থাকে বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল রণতুঙ্গা ও তার দাদা ধাম্মিকা রণতুঙ্গার বিরুদ্ধে। পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান ছিলেন তার দাদা। ২৭টি সংস্থাকে বেআইনি ভাবে বরাত পাইয়ে দিয়েছিলেন রণতুঙ্গা। পরিবর্তে নিয়েছিলেন ৪৫ কোটি টাকা। অবশেষে সেই মামলায় দোষী সাব্যস্ত করা হল তাকে।
সোমবার ধাম্মিকাকে গ্রেফতার করা হলেও জামিন পেয়েছেন। তবে দেশ ছেড়ে না পালানোর নির্দেশ দেওয়া হয়েছে তাকে। কারণ আমেরিকার নাগরিকত্ব রয়েছে তার কাছে। কলম্বোর ম্যাজিস্ট্রেট আসাঙ্গা বোদারাগামাকে তদন্ত কমিশন জানিয়েছেন , রণতুঙ্গা দেশে ফিরলেই তাকে গ্রেফতার করা হবে। গতবছর ক্ষমতায় আসার পরেই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিশানায়েক আশ্বাস দিয়েছিলেন দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করবেন। অবশেষে সেই তদন্তে সফল শ্রীলঙ্কা প্রশাসন।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের