নিজস্ব প্রতিনিধি, কলকাতা – চলতি বছরের জুলাইয়ে শেষবার ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলেছিলেন ঋষভ পন্থ। সেই ম্যাচে চোট পান তিনি। চোট সারিয়ে ৪ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক পন্থের। ইডেন টেস্টের আগে পরিবার ও ঈশ্বরকে ধন্যবাদ জানালেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার।
আগামী ১৪ নভেম্বর থেকে ইডেনে শুরু হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচ। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করছেন ঋষভ পন্থ। তিনি জানিয়েছেন, “চোট পাওয়ার পর ফিরে আসা সহজ নয়। ঈশ্বর সবসময় আমার প্রতি সদয়। সেই জন্যই তাঁর আশীর্বাদে মাঠে ফিরতে পেরে খুবই খুশি। আকাশের দিকে তাকিয়ে ঈশ্বর, আমার মা-বাবা, পরিবার, যাঁরা আমার পাশে থেকেছেন, তাঁদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই।“
ঋষভ পন্থ আরও জানান, “কখনও ভাগ্যকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই এটা নিয়ে না ভেবে যা নিয়ন্ত্রণে আছে, তা নিয়ে ভাবা ভালো। ভাবার মতো অনেক বিষয় রয়েছে। যা হয়তো অন্য সময় আমরা চিন্তা করি না। যদি নিজের মন ঠিক রাখা যায়, তাহলে বাইরের কথা কানে ঢুকবে না। যেটা গুরুত্বপূর্ণ মনে হবে, সেই ব্যাপারে মনোযোগ দিতে হবে। কঠোর পরিশ্রমের সঙ্গে মনকে শৃঙ্খলিত করতে হবে।“
সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে জয়সূচক গোলটি করেন দলের ব্রাজিলীয় তারকা রবসন দি সিলভা রবিনহো
গ্যালারি থেকে ভক্তের রহস্যময় আচরণের পরেই উইকেট হারান তিনি, যা নিয়ে চলছে জোর চর্চা
যা বিশ্ব ক্রিকেটে এক নতুন ইতিহাস তৈরি করবে
নিজের দেশের জার্সি ছাড়া অন্য কোনো দেশের হয়ে মাঠে নামবেন না তিনি
ফুটবলে জয় থাকলেও ক্রিকেট নিয়ে তার দুশ্চিন্তা কাটছে না
শক্তিশালী দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার ভাবনাকে ঘিরে বর্তমানে সরগরম খেলার দুনিয়া
পুরো বিষয়ের সত্যতা যাচাইয়ে কোমর বেঁধে নেমেছে ICC-র দুর্নীতি দমন শাখা
প্রাক্তন এই জোরে বোলারের সংকটজনক পরিস্থিতির খবরে বর্তমানে গভীর উদ্বেগের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে
এই মুহূর্তে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ল নীল জার্সিধারীরা
ক্রিকেটকে দুনিয়ার আনাচে-কানাচে পৌঁছে দেওয়ার যে লড়াই তিনি শুরু করেছিলেন, তারই স্বীকৃতি দিল বিশ্ব ইকোনমিক ফোরাম
বিরাটের মতো হাই-প্রোফাইল খেলোয়াড়ের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এমন লাইক দেখে অনেকেই এখন তার দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে মশকরা শুরু করেছেন
লাল-হলুদ সমর্থকদের একাংশের এমন কুরুচিকর আচরণের পর দুই প্রধানের কর্তাদের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই
কলকাতা নাইট রাইডার্স - ১৮০(২০)
গুজরাত টাইটান্স - ১৮১/৫(১৯.৪)
আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ম্যাচ
ক্রিকেট কানাডার প্রশাসনিক পরিচালনা নিয়ে ওঠা প্রশ্নগুলো এখন খতিয়ে দেখছেন গোয়েন্দারা
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন