নিজস্ব প্রতিনিধি , কলকাতা - হাইকোর্ট এবার চিংড়িহাটার ৩৬৬ মিটার সংযোগ রাস্তার ট্রাফিক জট কাটাতে উদ্যোগী। নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রোর অরেঞ্জ লাইন চালু করতে এই অংশের রাস্তা বাধাপ্রাপ্ত হয়ে আছে। সেই বিষয়ে এবার কড়া নির্দেশ দিল হাইকোর্ট।
সূত্রের খবর, চিংড়িহাটার ৩৬৬ মিটার সংযোগ রাস্তার জন্য দীর্ঘদিন থেকে যাত্রীদের ভোগান্তি চলছিল। সেই প্রেক্ষিতে বুধবার বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ এই বিষয়ে হস্তক্ষেপ করেন। আদালতে পক্ষ থেকে, মেট্রো, রাজ্য প্রশাসন, আরভিএনএল, কেএমডিএ এবং পুলিশকে বৈঠকে বসার নির্দেশ দিয়েছেন। বিচারপতিদের তরফে নির্দেশ দেওয়া হয়, আলোচনা কবে শুরু হবে, তা আগামিকাল জানাতে হবে।
আরভিএনএল-এর পক্ষ থেকে জানানো হয়েছে, যথাযথ পরিকল্পনা মেনে শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে সোমবার সকাল পর্যন্ত কাজ করলে চিংড়িহাটার সংযোগ রাস্তার সমস্যার সমাধান সম্ভব। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এই সংযোগ রাস্তার অভাবে নিউ গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত অরেঞ্জ লাইন চালু করা যাচ্ছে না। যদি এই রাস্তা খোলা হয়, তবে লক্ষাধিক মানুষ দৈনন্দিন যাত্রায় সুবিধা পাবে।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের