নিজস্ব প্রতিনিধি , লন্ডন - একদিনের ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়ে ফেলল ইংল্যান্ড। তিন ম্যাচের সিরিজে প্রথম দুটি হারে জো রুটরা। তবে রবিবার নিয়মরক্ষার ম্যাচে বিরাট সন্তোষজনক জয় পেল ব্রিটিশ বাহিনী। দক্ষিণ আফ্রিকাকে ৩৪২ হারাল ইংল্যান্ড। ২-১ ব্যবধানে সিরিজ হারলেও বিশ্ব ক্রিকেটে ইতিহাসের পাতা বদলে ফেলল ব্রিটিশরা।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৪১৪ করে ইংল্যান্ড। দুই ওপেনার জেমি স্মিথ ৬২ ও বেন ডাকেট ৩১ করেন। এরপর জো রুট ১০০ ও জ্যাকব বেথেল ১১০ করেন। পরে অভিজ্ঞ জস বাটলার করেন ৬২ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট নেন করবিন বস ও কেশব মহারাজ।
জবাবে ব্যাট করতে নেমে রীতিমত আত্মসমর্পণ করে বসে দক্ষিণ আফ্রিকা। মাত্র ৭২ রানেই গুটিয়ে তাদের ইনিংস। উইকেট নেওয়া মহারাজ , বস সহ স্টাবস ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। নেপথ্যে , জফ্রা আর্চার ও আদিল রশিদ। আর্চার ৪ টি ও রশিদ ৩ টি উইকেট নেন। এছাড়া ব্রাইডন কার্স নেন ২ টি উইকেট।
অতীতে এত বড় ব্যবধানে জুয় আর কোনো দলের নেই। ২০২৩ সালের জানুয়ারিতে তিরুঅনন্তপুরমে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩১৭ রানে জিতেছিল ভারত। এর আগে এটাই ছিল রানের নিরিখে বৃহত্তম জয়। সেই নজির ভেঙে দিল ইংল্যান্ড। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ২০২৩ সালের বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ৩০৯ রানে জিতেছিল তারা। চার নম্বরে জিম্বাবোয়ে। ২০২৩ সালেই আমেরিকাকে ৩০৪ রানে হারায় তারা। পঞ্চম স্থানে ভারত। বিশ্বকাপে শ্রীলঙ্কাকে ৩০২ রানে হারায় তারা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের