নিজস্ব প্রতিনিধি , হায়দরাবাদ - দক্ষিণী অভিনেতাদের অনুরাগীরা তাদের ভগবানের আসনে বসিয়ে পুজো করেন। রজনীকান্ত থেকে শুরু করে চিরঞ্জীবী, সকলেই তাদের কাছে প্রিয় অভিনেতার থেকে বেশি কিছু। একাধিক ভাল ছবি উপহার দিয়েছেন তারা। তাই প্রিয় অভিনেতাকে চোখের দেখা দেখতে এক শহর থেকে অন্য শহরে পৌঁছে গেলেন এক মহিলা অনুরাগী।
চিরঞ্জীবির সঙ্গে দেখা করার উদ্দেশ্যে ৩০০ কিলোমিটার সাইকেল চালিয়ে অন্ধ্রপ্রদেশ থেকে হায়দরাবাদ গেলেন রাজেশ্বরী। কষ্ট যেন বাঁধা মানে না। প্রিয় তারকা খবর পেতেই তার সঙ্গে দেখা করার ব্যবস্থা করেন। ব্যাস, স্বপ্নপূরণ হল তার। গন্তব্যে যখন পৌঁছেই গেছেন তখন আর রাস্তার কষ্ট সেখানেই ফেলে রাখলেন রাজেশ্বরী।
রাজেশ্বরীর এই কান্ড সোশ্যাল মিডিয়ায় নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে পরে। একান্তই অনুরাগীর সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন অভিনেতা। শারীরিক ক্লান্তি উপেক্ষা করে যেভাবে তিনি প্রিয় তারকার দোরগোড়ায় হাজির হন, তা সত্যিই প্রশংসনীয়।তাই অনুরাগীর জেদ ও ভালবাসাকে কুর্নিশ জানালেন চিরঞ্জীবী।
প্রিয় তারকার সঙ্গে দেখা করতে পেরে আবেগে আপ্লুত অনুরাগী। তাকে সাদর অভ্যর্থনা জানান দক্ষিণী সুপারস্টার। অভিনেতার সঙ্গে দেখা হতেই তার হাতে রাখি বাঁধেন রাজেশ্বরী। অনুরাগীর আপ্যায়নের কোনো ত্রুটি রাখেননি অভিনেতা। তাকে উপহার দিয়েছেন সুন্দর একটি শাড়ি। শুধু তাই নয়, ওই মহিলার ছেলেমেয়ের পড়াশোনার সমস্ত দায়িত্বও নিয়েছেন অভিনেতা। চিরঞ্জীবীর এই পদক্ষেপে রীতিমত মুগ্ধ নেটপাড়া।
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের