নিজস্ব প্রতিনিধি , কেরল - এশিয়া কাপের ১৫ জনের দলে জায়গা পাকা করেছেন উইকেটরক্ষক ব্যাটার সঞ্জু স্যামসন। তবে প্রথম একাদশে সুযোগ পাবেন কিনা , তা নিয়ে চর্চা তুঙ্গে। তবে যতই সিন গড়াচ্ছে , নিজের পথ মসৃণ করে নিচ্ছেন সঞ্জু। বিধ্বংসী মেজাজে ব্যাটিং করে নির্বাচকদের কাজ সহজ করে দিচ্ছেন তিনি।
কেরল ক্রিকেট লিগের শেষ তিনটি ম্যাচে ২৭২ রান করেছেন সঞ্জু। বৃহস্পতিবার ৩৭ বলে ৬২ রানের মারকুটে ইনিংস খেলেছেন সঞ্জু। এর আগের ম্যাচে তিনি করেন ৪৬ বলে ৮৯ রান। তার আগের ম্যাচে ১২১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সঞ্জু। অর্ধ শতরান করেন মাত্র ১৬ বলে। এরপর মাত্র ৪২ বলেই শতরান পূরণ করেন।
আইপিএলে বিগতা কয়েক বছর ধরেই ওপেনার হিসেবে দায়িত্ব পালন করছেন। ওই জায়গাতেই বেশি স্বতস্ফূর্ত মনে হয় তাকে। প্রথম তিনটি ম্যাচে ছ’নম্বরে ব্যাট করেন সঞ্জু। তবে চতুর্থ ম্যাচে ওপেন করতে নামেন। হঠাৎই বদলে যায় তার খেলা। ওপেন করেই শতরান হাঁকান। পরের দু’টি ম্যাচেও ওপেন করেছেন ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার। এরপর মারকুটে ভঙ্গিমায় দুটি ম্যাচে করেন অর্ধ শতরান ।
ভারতের হয়ে গত দুই সিরিজেও ওপেন করেছেন সঞ্জু। দুই সিরিজ় মিলিয়ে চার ম্যাচে তিনটি শতরান করেছেন তিনি। তবে এশিয়া কাপের দল ঘোষণার সময় অজিত আগরকর জানান , শুভমন উপলব্ধ না থাকায় সঞ্জু ওপেন করছিলেন। এবার গিল দলে ফিরেছেন। তাই দেখার বিষয় ওপেনিং জুটিতে কাদের এগিয়ে রাখতে চায় ভারত।
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের