নিজস্ব প্রতিনিধি, কলকাতা – নিজেদের পাতা ফাঁদে নিজেরাই ধরা পড়ল। ‘জঘন্য’ পিচ বানিয়ে দক্ষিণ আফ্রিকাকে বিপদে ফেলতে গিয়ে ক্রিকেটের নন্দনকাননে চরম ভরাডুবি হল টিম ইন্ডিয়ার। দ্বিতীয় ইনিংসে ভারতের ব্যাটিং দেখে মনে হচ্ছিল, যেন ক্রিজে টি ব্রে-কে আসছে আর চলে যাচ্ছে। মাত্র ৩ দিনেই শেষ হয়ে গেল টেস্ট ম্যাচ। ৩০ রানে জয় পেল প্রোটিয়ারা। ১-০ ব্যবধানে টেস্ট সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।
প্রথম ইনিংসে ১৫৯ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ১৮৯ রানে শেষ হয়ে যায় ভারত। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার অবদান ১৫৩ রান। রিকোলটনকে ফেরত পাঠান কুলদীপ। মার্করামকে সাজঘরের রাস্তা দেখান রবীন্দ্র জাদেজা। অধিনায়ক তেম্বা বাভুমা ১৩৬ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের হয়ে সর্বাধিক রান তোলেন তিনি। এছাড়া করবিন বসচ ২৫(৩৭) রান, মার্কো জানসেন ১৩(১৬) রান স্কোরবোর্ডে যোগ করেন।
ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা ৪ টি, মহম্মদ সিরাজ ২ টি, কুলদীপ যাদব ২ টি, অক্ষর প্যাটেল ও জাসপ্রীত বুমরা ১ টি করে উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে রানের খাতা খুলতে ব্যর্থ যশস্বী জয়সওয়াল। লোকেশ রাহুলের অবদান মাত্র ১(৬) রান। ওয়াশিংটন সুন্দর ৩১(৯২) রান, অক্ষর প্যাটেল ২৬(১৭) রান, রবীন্দ্র জাদেজা ১৮(২৬) রান তোলেন। বাকিদের কথা কি আর বলা যায়। ইডেনের পিচে যেন ঘুরতে এসেছিলেন তাঁরা। ৯৩ রানে শেষ ভারতের দ্বিতীয় ইনিংস।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের