নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বিচ্ছেদের পরেও একে অপরের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছেন সোহেল খান আর সীমা সাজদেহ। সম্প্রতি একটি রিয়্যালিটি শোয়ের মঞ্চে প্রাক্তন স্ত্রীকে নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেতা। দীর্ঘ দাম্পত্যের স্মৃতি তুলে ধরে সম্পর্ক ভাঙার দায় নিজের উপর নেন তিনি। সেই মন্তব্য প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

রিয়্যালিটি শো The Alliance এর নতুন প্রোমোতে একই মঞ্চে দেখা যায় সোহেল আর সীমাকে। সেখানেই অভিনেতা জানান, প্রায় ২৫ বছর একসঙ্গে কাটিয়েছেন তারা। সম্পর্কে কোনও ভুল হয়ে থাকলে তার দায় নিজের বলেই স্বীকার করেন তিনি। বক্তব্য শেষ হতেই উপস্থিত সকলেই করতালিতে অভিনন্দন জানান তাকে।

অন্যদিকে, একটি সাক্ষাৎকারে সীমা জানিয়েছেন, আগে থেকেই জানতেন সোহেল এই শোতে অংশ নেবেন। তার বিশ্বাস, নতুন চ্যালেঞ্জে অভিনেতা ভালো পারফর্ম করবেন। এই শোতে গেলে স্বাভাবিক আচরণ বজায় রাখতে সোহেলের পরামর্শও পেয়েছেন বলেও জানান সীমা। বিচ্ছেদ হলেও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক আজও অটুট রয়েছে বলেই ইঙ্গিত মেলে।

১৯৯৮ সালে পরিবারের মত না থাকা সত্ত্বেও ভালোবেসে বিয়ে করেছেন সোহেল খান আর সীমা সাজদেহ। বহু বছর একসঙ্গে থাকার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নেন দুজনে। বর্তমানে দুই ছেলে নির্বাণ আর ইয়োহানের দায়িত্ব যৌথভাবেই পালন করছেন প্রাক্তন দম্পতি। ব্যক্তিগত সম্পর্ক শেষ হলেও সন্তানদের ভবিষ্যৎকে গুরুত্ব দিয়েই এগিয়ে চলেছেন দুজন।
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
জিৎকে নিয়ে কটাক্ষে সরব দেবের ফ্যানপেজ! ‘বড় দাদার মতো’—পালটা বার্তায় দুই তারকার বন্ধুত্বের ছবি
মমতার প্রতিশ্রুতি থেকে দাম্পত্যের গুঞ্জন বিস্ফোরক মন্তব্যে ইন্দ্রাণী হালদার।
সংসার সামলাতে গিয়ে কটাক্ষও শুনেছেন ছন্দা, পাশে ছিলেন মৃণাল-অপর্ণারাও! জানালেন অঞ্জন
মাথার জটা কাটতেই চুলহীন লুকে সামনে এলেন যুবনেত্রী
ভোটে জিতেই গলার জোর বেড়েছে? যাদবপুর-কাণ্ডে শর্বরীকে কটাক্ষ ঋদ্ধির
শিরিনের পোস্ট ঘিরে নতুন করে চর্চা, যাদবপুরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
ঠান্ডা পানীয়ের সঙ্গে আরশোলা, সরাসরি FDA কমিশনারকে ট্যাগ শ্বেতার
রাহুলের মৃত্যুর পর মৌমিতার বিস্ফোরক দাবি, সামনে এল সম্পর্কের কথা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের