নিজস্ব প্রতিনিধি , দুবাই - অপারেশন সিঁদুরের পর অপারেশন ক্রিকেট। বাইশ গজেও বদলা পূরণ ভারতের। এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানকে ল্যাজেগোবোরে করে ছাড়লেন সূর্যকুমাররা। প্রথমে বল হাতে , পরে ব্যাটে। ভারতের কমপ্লিট ক্রিকেটের কোনো জবাব ছিল না পাক শিবিরের কাছে।
টসে জিতে সাহসিকতার সঙ্গে ব্যাট নিলেও মাঠে ভেজা বিড়াল সালমান আলি আগার দল। ভারতের বিরুদ্ধে মাত্র ১২৮ রানের লক্ষ্যমাত্রা দিয়ে স্বাভাবিকভাবেই লড়াই করতে ব্যর্থ সালমান আলি আগার দল। অনবদ্য বোলিং ভারতীয় স্পিনারদের। শাহিন শাহ আফ্রিদির ব্যাটে ভর করে কোনোমতে ১২০ এর গণ্ডি টপকায় পাকিস্তান।
ওপরের সারির ব্যাটাররা একেবারেই ব্যর্থ। প্রথম , দ্বিতীয় ওভারে ধাক্কা দেন হার্দিক , বুমরা। ওপেনার সাইম আয়ুবকে প্রথম বলেই সাজঘরে ফেরালেন হার্দিক পান্ডিয়া। ৪৪ বলে ৪০ করে সাজঘরে ফিরেছেন ফারহান। কুলদীপের শিকার হন তিনি। বেশ কিছুক্ষণ পিচে ছিলেন বটে তবে লাভের লাভ করতে পারেননি। বুমরার বলে সাহসিকতা দেখাতে গিয়েই বিপদে পড়েছেন মহম্মদ হ্যারিস। ফখরকে তুলে নিয়েছেন অক্ষর প্যাটেল। ভাল ছন্দে দেখালেও দলের হয়ে কার্যকরী ভূমিকা গ্রহণ করতে পারেননি।
পাক অধিনায়ক সালমান আলি আগার সেই একই চিত্র। টেস্ট ম্যাচ খেলে সাজঘরে ফিরলেন। ১২ বলে মাত্র ৩ রান করে অক্ষরের জালে ধরা দিলেন তিনি। এছাড়া পরের দিকে কোনো ব্যাটার সেইভাবে রান তুলতে পারেননি। চারের বদলা নিয়ে মুকিমকে ফেরান বুমরা। এরপর দুঃসাহসিক ক্রিকেট খেলতে থাকেন পেসার শাহিন আফ্রিদি। চারটি ছক্কা মারেন। তার ব্যাটে ভর করেই সম্মানজনক স্কোরে পৌঁছায় পাকিস্তান। ১৬ বলে ৩৩ করেন পাক পেসার। কুলদীপ ৩ , অক্ষর ২ , বুমরা ২ উইকেট নেন। বাকি ১টি করে উইকেট পান হার্দিক পান্ডিয়া , বরুণ চক্রবর্তী।
জবাবে ব্যাট করতে নেমেই শাহিনের প্রথম দুই বলে চার ছয় মেরে শুরু করেন মারকুটে অভিষেক শর্মা। ফের দুবাইয়ে উঠল অভিষেক ঝড়। প্রমাণ করে দিলেন কেন তিনি বর্তমান সেরা। ১৩ বলে ৩১ রানের মারকুটে ইনিংস খেলে আউট সাইম আয়ুবের শিকার হন। অন্যদিকে ১০ রানেই স্টাম্প আউট হন গিল। এরপর রান কম থাকায় ধীর গতিতে দলের স্কোরবোর্ড চালাতে থাকেন অধিনায়ক সূর্যকুমার সহ ব্যাটার তিলক ভার্মা। আয়ুবের বলে ফির্কি খেয়ে ৩১ রানে সাজঘরে ফেরেন তিলক।
এরপর কপ্তানি পারি খেলেন সূর্যকুমার যাদব। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বেশকিছু দুঃসাহসিক শট খেলে সফলতাও পান। সাবধানতার সঙ্গে খেলেন সূর্য। অন্যদিকে শিবম দুবেও একটি ছক্কার ঝলক দেখান। ছয় মেরে পাকিস্তান কফিনে পেরেক পুঁতে দেন সূর্য। ফের নতজানু পাক শিবির। হারের জ্বালা নিয়েই মাঠ ছাড়ল পাকিস্তান।
ক্রীড়াবিদদের সংবর্ধনা নবান্নে, পরিকাঠামো উন্নয়ন থেকে মেসি-কাণ্ড নিয়েও মুখ্যমন্ত্রীর বক্তব্য
জার্মানিকে হারিয়ে পঞ্চম ভারত, ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হকি ইন্ডিয়ার
সতীর্থের মুক্তির দাবি প্রাক্তন অধিনায়কের, সাক্ষাৎকার বিতর্কে মুখ খুললেন সরফরাজ
দ্বিতীয় টেস্ট ড্রয়ের পর ভারতীয় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
সেপ্টেম্বরের সিরিজ হচ্ছে না, নতুন বছরে ভারতকে ওপার বাংলায় চাইছে বাংলাদেশ
ইতিহাস প্রজ্ঞানন্দের! প্রথম ভারতীয় হিসাবে গ্র্যান্ড চেজ ট্যুর চ্যাম্পিয়ন, ফাইনালে কারুয়ানাকে হারিয়ে বাজিমাত
জয়ের দোরগোড়ায় পৌঁছেও শেষরক্ষা হল না শুভমানদের
সারাংশের জোড়া উইকেটেও রক্ষা হয়নি লঙ্কার, শেষ দিনে ম্যাচের ভাগ্য নিয়ে বাড়ছে সংশয়
সারাংশের ঘূর্ণিতে ফলো-অন শ্রীলঙ্কার, জয়ের দোরগোড়ায় ভারত
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের