নিজস্ব প্রতিনিধি , মুম্বই - আগামী ১৯শে অক্টোবর থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজ। এই সিরিজের পরেই নাকি অবসর নিতে চলেছেন বিরাট কোহলি , রোহিত শর্মা। এই গুঞ্জনের মাঝেই ফের আশার আলো। ২০২৭ বিশ্বকাপে খেলতে পারেন দুই তারকা। তবে তার আগে প্রমাণ করতে হবে তাদের। দুই তারকাকে শর্ত দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
সূত্রের খবর , বোর্ড চাইছে ঘরোয়া ক্রিকেটে খেলুক রোহিত ও কোহলি। অস্ট্রেলিয়ার পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এক দিনের সিরিজ রয়েছে ভারতের। এরপর নিউজিল্যান্ড সিরিজ রয়েছে। সেই দুই সিরিজের মাঝে এক মাসের বেশি সময় রয়েছে। সেই সময় চলবে বিজয় হজারে ট্রফি। সেখানেই খেলতে হবে রোহিত ও কোহলিকে।
বোর্ডের এক কর্তা বলেছেন , "বিজয় হজারে প্রতিযোগিতা শুরু হচ্ছে ২৪ শে ডিসেম্বর। ভারতের দুই সিরিজের মাঝে বিজয় হজারের ছ’টা ম্যাচ হবে। তার মধ্যে অন্তত তিনটে ম্যাচ খেলতে হবে রোহিতকে-কোহলিকে। দিল্লির হয়ে বিজয় হজারেতে অন্তত তিনটে ম্যাচ খেলতে হবে ওকে। তবেই বিশ্বকাপের জন্য ওদের নাম ভাবা হবে।"
বোর্ডের ওই কর্তা আরও বলেছেন, "৬ ই ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচ। নিউ জিল্যান্ড সিরিজ শুরু ১১ ই জানুয়ারি। মাঝে পাঁচ সপ্তাহ ফাঁকা। এই সময়ে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে রোহিত, কোহলিকে।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের