নিজস্ব প্রতিনিধি , লাহোর - নয়া নজির গড়লেন পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ। ৩০ বছরের পুরোনো নজির ভেঙে দিয়েছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে সে দেশের দ্রুততম ক্রিকেটার হিসাবে দ্বিশতরানের নজির গড়েছেন মাসুদ। সোমবার তিনি সাহার অ্যাসোসিয়েটসের বিরুদ্ধে ১৭৭ বলে দ্বিশতরান করেছেন।
১৯৯২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচে ১৮৮ বলে দ্বিশতরানের নজির গড়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার ইনজামাম উল হক। কিছু মাস আগেই টেস্ট দলের অধিনায়ক হয়েছেন শান মাসুদ। এর কয়েকদিনের মধ্যেই তার মাথায় জুড়ল নতুন মুকুট। পাকিস্তানে গিয়ে দ্রুততম দ্বিশতরানের নজির রয়েছে বীরেন্দ্র সহবাগের। ২০০৬-এ লাহোরে তিনি ১৮২ বলে দ্বিশতরান করেছিলেন। সেই নজির এখনও কোনও পাক ব্যাটার ভাঙতে পারেনি।
অধিনায়কত্বের পাশপাশি তাকে পূর্ণ সময়ের টিম ডিরেক্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। ক্রিকেটারদের সঙ্গে সুসম্পর্ক রাখা এবং তাঁদের পারফরম্যান্সের উপরে নজর রাখার দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে মনোযোগ দিতে চান শান মাসুদ।
উল্লেখ্য , পাকিস্তানের হয়ে ৪৪টি টেস্ট খেলে ২৫৫০ রান রয়েছে মাসুদের। তিনি ছ’টি শতরানের পাশাপাশি ১৩টি অর্ধশতরান করেছেন। এক দিনের ক্রিকেটে ৯ ম্যাচে ১৬৩ রান রয়েছে তাঁর। ১৯টি টি-টোয়েন্টি ম্যাচে করেছেন ৩৯৬ রান। তবে সাদা বলের ক্রিকেট থেকে অনেকটাই দূরে।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের