693eaea797b20_shubhendu mamata 3
ডিসেম্বর ১৪, ২০২৫ বিকাল ০৬:০৪ IST

১৫ বছরে প্রথম মমতা গাড়ি ঘুরিয়ে পালিয়েছে , মেসি কান্ডে মুখ্যমন্ত্রীকে বেলাগাম কটাক্ষ শুভেন্দুর

নিজস্ব প্রতিনিধি , কলকাতা - যুবভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠান ঘিরে বিশৃঙ্খলা ও তরুণ প্রজন্মের উপর লাঠিচার্জের ঘটনায় এবার শাসকদলকে তীব্র আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আয়োজক শতদ্রু দত্তের বিরুদ্ধে দায়ের করা FIR নিয়েই গুরুতর প্রশ্ন তুললেন তিনি। বিজেপির অভিযোগ, আসল দোষীদের আড়াল করে এক ব্যক্তিকেই ‘বলির পাঁঠা’ বানানো হচ্ছে।

শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, তা নিয়ে রাজনৈতিক চাপানউতোর ক্রমেই তীব্র হচ্ছে। রবিবার সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, 'তরুণ প্রজন্মের আবেগকে পদদলিত করে তাঁদের উপর নির্বিচারে লাঠিচার্জ চালানো হয়েছে।' তার দাবি, এই ঘটনার দায় শুধু আয়োজকের নয়, শাসকদলঘনিষ্ঠ বহু প্রভাবশালীর। শুভেন্দু অধিকারীর প্রধান অভিযোগ, শতদ্রু দত্তের বিরুদ্ধে দায়ের করা FIR-এ ইচ্ছাকৃতভাবেই ফাঁকফোকর রাখা হয়েছে।

শুভেন্দু অধিকারী বলেন, ' FIR এ একমাত্র অভিযুক্ত বলা হয়েছে শতদ্রু দত্তকে। সামনে ভোট, তাই এখন তাকেই ধরা হয়েছে।' বিরোধী দলনেতার দাবি, গত ১৫ বছরে এই প্রথম মুখ্যমন্ত্রীকে পরিস্থিতির চাপে গাড়ি ঘুরিয়ে ফিরে যেতে হয়েছে। তিনি বলেন, 'গাড়ি ঘোরানোর ছবিও আমার কাছে আছে।' এদিন শুভেন্দু আরও দাবি করেন, তৃণমূল ঘনিষ্ঠ স্পনসরদের টাকা দিয়েই অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। অথচ দায় চাপানো হচ্ছে শুধুমাত্র আয়োজকের উপর। তার বক্তব্য, 'বিজেপি যুব মোর্চা আজও রাস্তায় থাকবে, কালও থাকবে।'

মেসি ইস্যুতে সরব হয়ে বঙ্গ বিজেপির অভিযোগ, শতদ্রু দত্তকে গ্রেফতার করে আসল দোষীদের বাঁচানোর চেষ্টা চলছে। সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় তার পুরোনো খেলা শুরু করে দিয়েছেন।' উদাহরণ টেনে তিনি বলেন, 'সারদা কান্ডে  টাকা খেয়েছেন মমতা, কিন্তু বলির পাঁঠা হয়েছিল সুদীপ্ত সেন। আর জি কর কাণ্ডে বলির পাঁঠা বানানো হয়েছিল সঞ্জয়কে। এবার মেসি কাণ্ডে একইভাবে শতদ্রুকে ফাঁসানো হচ্ছে।'

আরও পড়ুন

আংশিক স্বস্তি সুমিত রায়ের , ডেবরা মামলায় আগাম জামিন অভিষেকের আপ্ত সহায়কের
আগস্ট ০৩, ২০২৬

এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন

চার মাসেই মোহভঙ্গ , তৃণমূল ছাড়লেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু
আগস্ট ০৩, ২০২৬

ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু

বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় এবার ব্যবসায়ী , ৫ কোটি টাকা না দিলে প্রাণনাশের হুমকি
আগস্ট ০৩, ২০২৬

আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী

দুর্নীতি দমন শাখায় বড় রদবদল , ৩ আইপিএস-সহ ১৯ আধিকারিকের নিয়োগ
আগস্ট ০৩, ২০২৬

তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের

তোলাবাজি করলে দলে জায়গা হবে না , শমীক-দিলীপের পর একই সুরে হুঁশিয়ারি অগ্নিমিত্রার
আগস্ট ০৩, ২০২৬

তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল

আরজি কর ধর্ষণ-খুন মামলায় নতুন মোড়, ঘটনাস্থলে সিবিআইয়ের উচ্চপর্যায়ের টিম
আগস্ট ০৩, ২০২৬

বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন

কালীঘাট তৃণমূলে ফের ভাঙনের ইঙ্গিত , কাকলি - শশীর সাক্ষাৎ ঘিরে জল্পনা তুঙ্গে
আগস্ট ০৩, ২০২৬

শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে

সেবাশ্রয়ের টাকা বিদেশে পাচারের অভিযোগ , প্রমাণ হাতে দিল্লির পথে ঋতব্রত
আগস্ট ০৩, ২০২৬

জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

৫ কোটি না দিলে উড়িয়ে দেব , জঙ্গিদের হুমকি নিয়ে বিস্ফোরক দাবি উমেশ রাইয়ের
আগস্ট ০৩, ২০২৬

জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও

অভিষেকের বিদেশযাত্রায় মিলল না স্বস্তি , সুপ্রিম নির্দেশে মামলা ফেরত গেল হাইকোর্টে
আগস্ট ০৩, ২০২৬

হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট

ফ্রিজ অ্যাকাউন্টে আপাতত স্বস্তি নয়, কালীঘাট তৃণমূলকে অপেক্ষায় রাখল সুপ্রিম কোর্ট
আগস্ট ০৩, ২০২৬

আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল

মাদ্রাসায় জেহাদি তৈরি হয়! বুদ্ধদেবের মন্তব্যে সায় তসলিমার
আগস্ট ০২, ২০২৬

অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

নিখোঁজ টুলু, এদিকে মেয়ের নামেও মিলল পেট্রল পাম্প! তদন্তে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য
আগস্ট ০২, ২০২৬

বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও

অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা নিয়ে নতুন আপডেট ! এখনও না পেলে কী করবেন জানুন
আগস্ট ০২, ২০২৬

যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের